শুক্রবার, ০৮ মে, ২০২৬
Friday, 08 May, 2026

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুনা খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  03 Jan 2025, 23:12
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান...................................ছবি: সংগৃহীত

চলতি মাসেই শুরু হতে যাচ্ছে  ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। আগামী ১১ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত এ আয়োজনে ৭৫টি দেশের ২২০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তার মধ্যে একটি হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান অভিনীত ‘নীলপদ্ম’।

স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তৌফিক এলাহী পরিচালিত সিনেমাটি এ উৎসবে দুদিন প্রদর্শীত হবে। প্রথম শো হবে ১৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায়, জাতীয় যাদুঘর মিলনায়তনে। পরের শোটি হবে উৎসবের শেষ দিন অর্থাৎ ১৯ জানুয়ারি রবিবার বিকেল ৩টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ।

রাজবাড়ী জেলার দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’ সিনেমাটি। রুনা খান ছাড়াও ছবিটিতে রয়েছেন রোকেয়া প্রাচীর মতো গুণী অভিনেত্রী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাহেদ আলী, সুজাত শিমুলসহ অনেকে।

এবারই প্রথম নয়, এর আগেও ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ‘বাংলাদেশ প্যানারোমা বিভাগ’-এ রুনা খানের একাধিক ছবি জায়গা করে নিয়েছিলো। যারমধ্যে রয়েছে তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ ও সাজেদুল আওয়াল পরিচালিত ‘ছিটকিনি’। ‘হালাদা’ ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কারও জয় করে নেয়।

ফলে এবারের ছবিটি ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ নিজের ছবি নিয়ে কতোটা এক্সাইটেড? জানতে চাইলে রুনা খান বলেন, আসলে কিছু প্রাপ্তি থাকে যার কোন তুলনা হয় না। একজন নারী যতোবার সন্তানের মা হন, ততোবারই একই রকম এক্সাইটমেন্ট, একই রকম শিহরনের মধ্য দিয়ে যান। তেমনি একজন শিল্পী যতোবারই জাতীয় পুরস্কার পাক না কেন, অনুভূতি একই রকম আনন্দের থাকে। আমার কাছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ নিজের ছবি থাকাও একই রকম আনন্দ ও সম্মানের। কারণ এটি আমাদের দেশের চলচ্চিত্রবিষয়ক সবচেয়ে বৃহৎ ও সমৃদ্ধ আয়োজন।

প্রসঙ্গত, এ বছর রুনা খানের ‘নীলপদ্ম’র পাশাপাশি ‘বাংলাদেশ প্যানারোমা বিভাগ’-এ জায়গা পেয়েছে মেহজাবীন চৌধুরীর বড় পর্দায় অভিষেক হওয়া সিনেমা ‘প্রিয় মালতী’, কুসুম সিকদারের রচনা, পরিচালনা, প্রযোজনায় প্রথম সিনেমা ‘শরতের জবা’, তাসনিয়া ফারিনের অভিষেক সিনেমা ‘ফাতিমা’, আদর আজাদ ও অর্চিতা স্পর্শিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘এখানে নোঙর’, শরীফুল রাজ ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত নিয়ামুল মুক্তা পরিচালিত ওয়েব সিনেমা ‘রক্তজবা’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, বিপ্লব সরকারের ‘আগন্তুক’সহ আরও ২টি ছবি।

বরাবরের মতো ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি।

Comments

  • Latest
  • Popular

‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে: জাহেদ উর রহমান

বাংলাদেশ–ভারতের সম্পর্কের অগ্রগতি ধরে রাখতে শ্রদ্ধা ও বোঝাপড়া জরুরি

স্পোর্টস এবং কালচার উইং চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়: শামা ওবায়েদ

বাংলাদেশ–ভারত ভিসা কার্যক্রম পুরোদমে চালু হচ্ছে

কূটনীতিতে 'Accord' বা ' স্বীকৃতি বা অনুমতি প্রদান; আপস মীমাংসা' বলতে কি বুঝায়?

বিদেশে নিযুক্ত নয় মিশনপ্রধানের সচিব পদে পদোন্নতি

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি: নজরুল ইসলাম খান

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি মূল্যের সম্পদ জব্দ

দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

১০
সেরোভ একাডেমি অব ফাইন আর্টস-এর আয়োজনে দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য “বৈশাখী শিশু উৎসব ২০২৬”
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম স্বনামধন্য সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান সেরোভ একাডেমি অব ফাইন আর্টস-এর আয়োজনে
আর. পি. সাহা ইউনিভার্সিটি (আরপিএসইউ) তে চীন-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ৩০ বছরপূর্তি উপলক্ষে চলচ্চিত্র উৎসব
রোববার, ১৯ এপ্রিল ২০২৬, রাশিয়ান হাউস ইন ঢাকা চীন-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ৩০ বছরপূর্তি উপলক্ষে একটি
আন্তর্জাতিক নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ / এসএএবি ও রাশিয়ান হাউস আয়োজন করল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আন্তর্জাতিক নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ  (এসএএবি) এবং রাশিয়ান
ঢাকায় রাশিয়ান হাউসে গ্যাগারিন সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৬ উদ্বোধন
ঢাকায় রাশিয়ান হাউসে ইউরি গ্যাগারিন সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৬ উদ্বোধন করা হয়েছে। মানব ইতিহাসের প্রথম মহাকাশযাত্রার