বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬
Thursday, 07 May, 2026

বিপিএল মিউজিক ফেস্ট: কাল মিরপুরে গাইবেন রাহাত ফতেহ আলী খান

বিনোদন প্রতিবদেক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  22 Dec 2024, 23:25
সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান...................................ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে যাচ্ছে ৩০ ডিসেম্বর। এবারের বিপিএলকে আকর্ষণীয় করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে বিসিবি। ইতোমধ্যে উন্মোচন করা হয়েছে বিপিএলের মাসকট ও থিম সং। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ব্যবহৃত গ্রাফিতি ও স্লোগান থাকবে বিপিএলে।

এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও হবে বড় আয়োজনে। এর মধ্যে রয়েছে তিনদিনের সঙ্গীত উৎসব। এতে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামীকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঞ্চ মাতাবেন এই পাকিস্তানি স্টার। এই প্রোগ্রামে বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন বল বিভিন্ন সূত্রের খবর প্রকাশিত হয়েছে।

রাহাত ফতেহ আলী খানের সঙ্গে সঙ্গীতশিল্পী আসিফ আকবরসহ আরও অনেকের পারফর্ম করার কথা রয়েছে। ২৫ ডিসেম্বর সিলেটে ও ২৭ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সঙ্গীত উৎসব। এ দুই আয়োজনেও দেশের সেরা সঙ্গীতশিল্পীদের পারফর্ম করার কথা রয়েছে।

বিপিএল মিউজিক ফেস্টের জন্য এরই মধ্যে অনলাইনে টিকিট ছাড়া হয়েছে। তবে দর্শকদের তেমন সাড়া না থাকায় টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রথমে প্লাটিনাম টিকিটের মূল্য ১২ হাজার টাকা, গোল্ড ৮ হাজার টাকা, সিলভার ৬ হাজার টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ৪ হাজার টাকা ও ক্লাব হাউজ (আপার) টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৫০০ শত টাকা। এখন কমে প্লাটিনাম টিকিটের মূল্য হয়েছে ৮ হাজার টাকা, গোল্ড ৬ হাজার, সিলভার ৪ হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার ৫০০ ও ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা।

Comments

  • Latest
  • Popular

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে: জাহেদ উর রহমান

বাংলাদেশ–ভারতের সম্পর্কের অগ্রগতি ধরে রাখতে শ্রদ্ধা ও বোঝাপড়া জরুরি

স্পোর্টস এবং কালচার উইং চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়: শামা ওবায়েদ

বাংলাদেশ–ভারত ভিসা কার্যক্রম পুরোদমে চালু হচ্ছে

কূটনীতিতে 'Accord' বা ' স্বীকৃতি বা অনুমতি প্রদান; আপস মীমাংসা' বলতে কি বুঝায়?

বিদেশে নিযুক্ত নয় মিশনপ্রধানের সচিব পদে পদোন্নতি

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি: নজরুল ইসলাম খান

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি মূল্যের সম্পদ জব্দ

দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

সেরোভ একাডেমি অব ফাইন আর্টস-এর আয়োজনে দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য “বৈশাখী শিশু উৎসব ২০২৬”

১০
সেরোভ একাডেমি অব ফাইন আর্টস-এর আয়োজনে দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য “বৈশাখী শিশু উৎসব ২০২৬”
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম স্বনামধন্য সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান সেরোভ একাডেমি অব ফাইন আর্টস-এর আয়োজনে
আর. পি. সাহা ইউনিভার্সিটি (আরপিএসইউ) তে চীন-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ৩০ বছরপূর্তি উপলক্ষে চলচ্চিত্র উৎসব
রোববার, ১৯ এপ্রিল ২০২৬, রাশিয়ান হাউস ইন ঢাকা চীন-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ৩০ বছরপূর্তি উপলক্ষে একটি
আন্তর্জাতিক নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ / এসএএবি ও রাশিয়ান হাউস আয়োজন করল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আন্তর্জাতিক নারী দিবস ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ  (এসএএবি) এবং রাশিয়ান
ঢাকায় রাশিয়ান হাউসে গ্যাগারিন সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৬ উদ্বোধন
ঢাকায় রাশিয়ান হাউসে ইউরি গ্যাগারিন সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৬ উদ্বোধন করা হয়েছে। মানব ইতিহাসের প্রথম মহাকাশযাত্রার