শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
Friday, 06 February, 2026

যুক্তরাষ্ট্রে যে পুরস্কার পেলেন প্রভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  16 Dec 2024, 14:35
আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা.................................ছবি: সংগৃহীত

২০০৫ সালের দিকে একটি সাবানের বিজ্ঞাপন দিয়ে শোবিজে পা রাখেন সাদিয়া জাহান প্রভা। মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণে সে বিজ্ঞাপনে সৌন্দর্য, আবেদন আর অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন তিনি। এরপর নাটকের মাধ্যমে নিয়মিত হন ছোট পর্দায়। দেশের শীর্ষ টিভি অভিনেত্রীর তকমা পেতে যাবেন এমন সময় তার জীবনে ঘটে বিপর্যয়। 

তারপর অভিনয় থেকে দূরে আছেন  প্রভা। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। সেখানেই নিজের নতুন পেশায় ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। অভিনয়ের বাইরে প্রভার নতুন প্যাশন মেকআপ, বিষয়টি দারুণভাবে উপভোগ করছেন এই অভিনেত্রী। 

সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। নিউইয়র্কের ম্যারিয়ট হোটেলে জমকালো আয়োজনে আইকনিক অ্যাওয়ার্ডের ৬ষ্ঠ আসর অনুষ্ঠিত হয়।

অভিনেত্রীকে মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, যে কোনো পুরস্কারই নিজের কাজকে চ্যালেঞ্জ করে। অর্থাৎ এগিয়ে যাওয়ার নতুন তাড়না তৈরি করে যে, আমাকে এর চেয়ে আরও দ্বিগুণ ভালো করতে হবে। দায়িত্ববোধ বেড়ে যায়। আমাকে মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ।

প্রসঙ্গত, সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি।

প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন।

Comments

  • Latest
  • Popular

পবিত্র শবে বরাত পালিত

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান ৬০ কোটি রুপি

প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত

রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

কে কী মনে করে, তাতে কিছু আসে যায় না: পররাষ্ট্র উপদেষ্টা

সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা

আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র

ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শিগগিরই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা

আমরা সবাই মিলেমিশে কাজ করব, একে অপরের থেকে শিখব

১০
১৪ দিনের লড়াই শেষ, স্তব্ধ হলো ফরিদা পারভীনের কণ্ঠ
তাঁর কণ্ঠের মাধুর্যে মুগ্ধ হয়েছে বাংলাদেশ। তাঁর দৃপ্ত গায়কির আকর্ষণ আচ্ছন্ন করেছে বাংলা গানের শ্রোতাদের।
ঢাকায় রাশিয়ান হাউজে লোকগানের উৎসব “দোব্রোভিদেনির”র বিশেষ প্রদর্শনী
গত ৭ আগস্ট ঢাকার রাশিয়ান হাউসে পিতৃভূমির রক্ষকের বর্ষ এবং মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়ের ৮০তম
ঢাকাস্থ রাশিয়ান হাউজে উদযাপিত হলো ‘পরিবার, ভালোবাসা ও বিশ্বস্ততার দিবস’
২০২৫ সালের ১০ জুলাই ঢাকাস্থ রাশিয়ান হাউজে ‘পরিবার, ভালোবাসা ও বিশ্বস্ততার দিবস’ উপলক্ষে এক আনুষ্ঠানিক
ঢাকা ছাড়ার আগে স্ত্রীকে যাত্রী সাজিয়ে চালকের আসনে জার্মান দূত
স্ত্রী বেটিনা টোস্টারকে রিকশায় সওয়ারি বানিয়ে চালকের আসনে বসলেন জার্মান রাষ্ট্রদূত আখিম টোস্টার। চললেন কিছুটা
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'