বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
Thursday, 13 August, 2026

গাজায় নতুন ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

ইসরায়েলের দাবি, তাদের এ হামলার লক্ষ্য ছিল হামাস, যদিও নিহতদের বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ।
কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  19 Mar 2025, 21:17
গাজা সিটির একটি হাসপাতালে স্বজন হারানোদের ভিড়। ছবি: রয়টার্স

যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।
বুধবার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়ে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা পুনরায় শুরুর বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা ও গভীর উদ্বেগ জানাচ্ছে বাংলাদেশ। যে হামলার কারণে নারী-শিশুসহ বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং ইতোমধ্যে মানবতের অবস্থার মধ্যে থাকা ওই অঞ্চলকে আরও বাজে পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।
“নতুন এই হামলার চক্র আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির সাংঘাতিক অবহেলা।“
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা ভেস্তে দিয়ে মঙ্গলবার ভোরে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী, যাতে চার শতাধিক মানুষের প্রাণ যায়।
ইসরায়েলের দাবি, তাদের এ হামলার লক্ষ্য ছিল হামাস, যদিও নিহতদের বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ।
নতুন করে হামলার শুরুর নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে বাংলাদেশ সরকার বলেছে, ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলার স্পষ্ট নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। ওই হামলা মানবেতর পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে এবং প্রতিরক্ষাহীন ফিলিস্তিনের জন্য ভয়াবহ পরিণতি নিয়ে হাজির হয়েছে।
সব ধরনের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে সর্বোচ্চ সংযমের চর্চা এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী ভূমিকাও বাংলাদেশ চেয়েছে।

Comments

  • Latest
  • Popular

দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত

১০
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।  আজ বাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ / ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা চাইলেন রাষ্ট্রদূত
ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে যাতায়াত ও পড়াশোনা সহজ করতে অন অ্যারাইভাল ভিসা চেয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইউসেফ
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ রোববার সকালে দেশটির শাহানিয়া এলাকায়
ওয়াইটিবি'র-এর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আংকারায় বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক গত ১৫ জুন টার্ক অ্যাব্রোড অ্যান্ড রিলেটেড কমিউনিটিজ (ওয়াইটিবি)-এর