বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
Thursday, 12 February, 2026

পবিত্র কাবাঘরের চাবি রক্ষক ড. সালেহ আর নেই

মক্কা সংবাদদাতা, ঢাকাডিপ্লোমেটডটকম
  22 Jun 2024, 20:31

পবিত্র কাবাঘরের চাবি রক্ষক ড. সালেহ বিন জাইন আল আবিদিন আল শাইবি আজ সকালে ইন্তেকাল করেছেন। রাসুল ( সা:) মক্কা বিজয়ের পর (সা:)তিনি ছিলেন পবিত্র কাবার ১০৯ তম চাবি রক্ষক ও তত্বাবধায়ক। 

হারামাইন শরিফাইনের তথ্যভিত্তিক ভেরিফায়েড এক্স হ্যান্ডলে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় শনিবার (২২ জুন) সকালে ড. শায়েখ সালেহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।

শায়খ ড. সালেহ আল শাইবার নামাজে জানাজা আজ বাদ ফজর মসজিদে হারামে অনুষ্ঠিত হয় এবং আল মুআল্লা কবরস্থানে তাকে দাফন করা হয়। 

তিনি এমন একটি গোত্র তথা পরিবার থেকে এসেছেন যারা শতাব্দীর পর শতাব্দী ধরে পবিত্র কাবাঘরের তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন।

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অসিয়ত মতো পরবর্তী অভিভাবকও আল-শাইবা পরিবার থেকে হবে।

ইসলামী ইতিহাস থেকে জানা যায়, জাহেলি যুগ থেকেই কাবাঘরের চাবি শাইবা গোত্রের কাছে থাকত। মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ সা. নিজেই ওই গোত্রের উসমান ইবনে তালহার (রা.) কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন।

বিশ্বনবী তাকে বলেন, ‘এখন থেকে এ চাবি আপনার বংশধরের হাতেই থাকবে, একেবারে কেয়ামত পর্যন্ত। আপনাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম। ’
 

Comments

  • Latest
  • Popular

নৌবাহিনীর জন্য জরিপ জাহাজ আসছে যুক্তরাজ্য থেকে

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

পবিত্র শবে বরাত পালিত

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান ৬০ কোটি রুপি

প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত

রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

কে কী মনে করে, তাতে কিছু আসে যায় না: পররাষ্ট্র উপদেষ্টা

সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা

আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র

১০
ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শিগগিরই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা
ওমানের শ্রমমন্ত্রী ড.মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদির সাথে গতকাল বাংলাদেশের প্রবাসী কল্যাণ
আন্দোলনকালে স্টারলিংকের মাধ্যমে ইরানে অপতথ্য ছড়ানো হয়েছে: ঢাকায় ইরানি রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, ইরানজুড়ে স্টারলিংকের মতো অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে
বাংলাদেশ–কুয়েত প্রথম রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত
বাংলাদেশ ও কুয়েতের মধ্যে প্রথম রাজনৈতিক সংলাপ ১৯ অক্টোবর ঢাকাতে অনুষ্ঠিত হয়। এই সংলাপে বাংলাদেশের
বাংলাদেশ ‍দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ ‍দূতাবাসে গতকাল (৩০ সেপ্টেম্বর ২০২৫) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'