বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
Thursday, 12 February, 2026

এক ভিসায় যাওয়া যাবে উপসাগরীয় ৬ দেশে

এই মাল্টিপল এন্ট্রি ভিসায় সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতারi, সৌদি আরবসহ মোট ছয়টি উপসাগরীয় দেশ ঘুরতে পারবেন পর্যটকরা।
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাডিপ্লোমেটডটকম
  14 May 2024, 11:41
ছবি: রয়টার্স

আপনার পাসপোর্টে যদি সেনজেন ভিসা থাকে, তাহলে যেতে পারবেন সেনজেনভুক্ত ২৭টি দেশের যেকোনোটিতে। ঠিক একই ধরনের সুবিধায় উপসাগরীয় ছয়টি দেশে ভ্রমণ সুবিধা নিয়ে আসছে নতুন ভিসা 'জিসিসি গ্রান্ড ট্যুর'।

সোমবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মাল্টিপল এন্ট্রি ভিসায় সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সৌদি আরবসহ মোট ছয়টি দেশ ঘুরতে পারবেন পর্যটকরা।

ভ্রমণ ও পর্যটন শিল্পের কর্মকর্তারা বলেছেন, এই ভিসার আওতায় তিনটি দেশে দুই রাত করে অবস্থান ও দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর জন্য খরচ হতে পারে প্রায় ৪ হাজার থেকে ৫ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ হাজার থেকে ১ লাখ ২৭ হাজার টাকা।

গত সপ্তাহে অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটে মন্ত্রী পর্যায়ের আলোচনার সময় কর্মকর্তারা জানান, 'জিসিসি গ্র্যান্ড ট্যুরস' ভিসা এ বছরের মধ্যেই চালু হতে পারে।

এক্সপিডিয়ার গ্লোবাল মার্কেটের ভাইস প্রেসিডেন্ট রেহান আসাদ মনে করেন, এই ভিসার মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে পর্যটন খাত আরও প্রসারিত হবে।

তিনি বলেন, 'আমরা ১ কোটি মানুষের ওপর একটি গবেষণা চালিয়েছি এবং ট্যুর প্যাকেজ তৈরি করব মানুষের চাহিদার ওপর ভিত্তি করেই।'

তিনি জানান, এই ভিসার আওতায় তাদের ট্যুর প্যাকেজের প্রাথমিক ফোকাস হবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। তবে, বিভিন্ন বিকল্প বেছে নেওয়ার সুবিধা থাকবে পর্যটকদের জন্য।

ট্রাভেজির সহযোগী নির্বাহী আনাস আনানে বলেন, 'একটি দেশের জন্য ফ্লাইট ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে জনপ্রতি ১ হাজার ৫০০ দিরহাম থেকে ভ্রমণ প্যাকেজ শুরু হবে৷ উপসাগরীয় দেশগুলোর সার্বিক পরিস্থিতি ও পর্যটন মৌসুমের ওপর নির্ভর করে এই খরচ বাড়তে বা কমতে পারে।'

লাস্ট মিনিট ট্যুরিজমের নির্বাহী পরিচালক মোহাম্মদ ফারোজ বলেন, 'আমাদের দুবাই, ওমান ও কাতারের জন্য প্যাকেজ থাকবে। যারা আমাদের ট্যুর প্যাকেজ কিনবেন, তাদের প্রথমে দুবাই নিয়ে যাওয়া হবে। তারপর সেখানে থেকে পরবর্তী গন্তব্যে। আর এসব প্যাকেজ নিয়মিত প্যাকেজের তুলনায় অন্তত ২৫ শতাংশ কমে পাওয়া যাবে।'

 

Comments

  • Latest
  • Popular

নৌবাহিনীর জন্য জরিপ জাহাজ আসছে যুক্তরাজ্য থেকে

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

পবিত্র শবে বরাত পালিত

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান ৬০ কোটি রুপি

প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত

রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

কে কী মনে করে, তাতে কিছু আসে যায় না: পররাষ্ট্র উপদেষ্টা

সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা

আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র

১০
ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শিগগিরই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা
ওমানের শ্রমমন্ত্রী ড.মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদির সাথে গতকাল বাংলাদেশের প্রবাসী কল্যাণ
আন্দোলনকালে স্টারলিংকের মাধ্যমে ইরানে অপতথ্য ছড়ানো হয়েছে: ঢাকায় ইরানি রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, ইরানজুড়ে স্টারলিংকের মতো অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে
বাংলাদেশ–কুয়েত প্রথম রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত
বাংলাদেশ ও কুয়েতের মধ্যে প্রথম রাজনৈতিক সংলাপ ১৯ অক্টোবর ঢাকাতে অনুষ্ঠিত হয়। এই সংলাপে বাংলাদেশের
বাংলাদেশ ‍দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ ‍দূতাবাসে গতকাল (৩০ সেপ্টেম্বর ২০২৫) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'