সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
Monday, 21 September, 2026

৩৬ বছরে ৪২ সন্তানের মা

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  02 Dec 2023, 19:00
৩৬ বছরে ৪২ সন্তানের মা .......................ছবি: সংগৃহীত

‘ছেলে হোক, মেয়ে হোক- দুটি সন্তানই যথেষ্ট।’ এমন প্রচারণা থাকার পরেও আমাদের সমাজে অনেক পরিবারে দুয়ের অধিক সন্তান দেখা যায়। এবং এটি অস্বাভাবিক নয়।  এমনকি আমাদের প্রতিবেশী দেশগুলোতেও অনেক পরিবারে ৫-৭ জন সন্তান দেখা যায়। তবে একই মায়ের গর্ভে একে একে ৪২ সন্তানের জন্ম- এমন ঘটনা শোনা যায় না। এমন এক মায়ের দেখা মিলেছে উগান্ডায়। 

আফ্রিকার দেশ উগান্ডায় এমনিতেই জন্মহার বেশি। খুব বেশি উন্নত দেশ না হওয়ায় অনেকে বেশি সন্তান নিতে চান না। তবে ব্যতিক্রম মরিয়ম নাবাতানজি। তিনি ৩৬ বছর বয়সেই জন্ম দিয়েছেন ৪২ সন্তান।

ছোটবেলায় বাবা-মা হারিয়ে মরিয়ম বিপাকে পড়েন। মানুষ হন দাদীর কাছে। এরপর মাত্র ১২ বছর বয়সে বিয়ে হয় তার চেয়ে বয়সে অনেক বড় একজনের সঙ্গে। বিয়ের প্রথম বছরেই তিনি জন্ম দেন যমজ সন্তান। যমজ সন্তান পরিবারে সুখ বয়ে এনেছিল। তবে সেই সুখ স্থায়ী হয়নি মরিয়মের। এরপর টানা চার বছর চারবার মরিয়ম জন্ম দিয়েছেন যমজ সন্তান। এরপর চারবার মরিয়ম জন্ম দিয়েছেন তিনটি করে সন্তান। এবং পরে পাঁচবার জন্ম দিয়েছেন চারজন করে সন্তানের। সব মিলে ৩৬ বছর বয়সে তিনি ৪২ সন্তানের মা। এদের ভেতর ৬ সন্তান মারা গেছেন। বর্তমানে সবচেয়ে বড় সন্তানের বয়স ২৪ এবং সবচেয়ে ছোটটির ৬ বছর।

তবে মরিয়মের এমন সন্তান জন্মদানের কারণ নিয়ে বিপাকে পড়েন চিকিৎসকেরা।  কোনো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কাজ করছিল না মরিয়মের ক্ষেত্রে। চিকিৎসক জানান, অন্য নারীর তুলনায় মরিয়মের ডিম্বাশয় অনেক বড় এবং সন্তান প্রজনন ক্ষমতাও বেশি। তাই এতগুলো সন্তানের জন্ম দিয়েছেন মরিয়ম।

বর্তমানে মরিয়মের বয়স ৪২। এখন আর তিনি মা হতে পারবেন না। কারণ চিকিৎসকদের প্রচেষ্টায় বর্তমানে তার প্রজনন ক্ষমতা নষ্ট করা হয়েছে। তবে তার স্বামী তাকে এবং সন্তানদের রেখে অন্যত্র চলে গিয়েছেন। আর এতেই বিপদে পড়েছেন মরিয়ম। সন্তানদের ভরণপোষণের জন্য তাকে প্রতিদিন পরিশ্রম এবং দুশ্চিন্তা করতে হয়। 

বলাবাহুল্য মরিয়ম নাবাতানজির এ ঘটনা ব্যতিক্রম। তবে মাত্র ২৫ বছর বয়সে ২২ সন্তানের জন্ম দিয়েছেন রাশিয়ার ক্রিস্টিনা ওজতুর্ক। ক্রিস্টিনা ও তার স্বামী গালিপ সারোগেসি পদ্ধতিতে সন্তানের জন্ম দিয়েছেন। তাদের ইচ্ছে শত সন্তানের বাবা-মা হওয়া। 

Comments

  • Latest
  • Popular

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

১০
পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে মরিশাসে বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে মরিশাসের
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার
পৃথক ভূখণ্ডে সাহসের একই কালিতে লেখা আলজেরিয়া আর বাংলাদেশের ইতিহাস: রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি
ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি বলেছেন, পৃথক ভূখণ্ডে রচিত হলেও সাহসের একই কালিতে রচিত হয়েছে
রাষ্ট্রদূত নাজমুল হুদার সাথে বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের প্রতিনিধি দলের মতবিনিময়
বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল (০৬ সেপ্টেম্বর) আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন