বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
Thursday, 05 November, 2026

রাষ্ট্রদূত নাজমুল হুদার সাথে বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের প্রতিনিধি দলের মতবিনিময়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  07 Sep 2025, 19:50

বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল (০৬ সেপ্টেম্বর) আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে, ফোরামের সদস্যবৃন্দ আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল হুদার সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং আলজেরিয়াতে বাংলাদেশের রপ্তানি সুযোগ বৃদ্ধিসহ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে প্রতিনিধিদল বাংলাদেশের বাজারে আলজেরিয়ার পণ্য সরবরাহ বৃদ্ধির পাশাপাশি আলজেরিয়াতে বাংলাদেশের রপ্তানিপণ্য বৃদ্ধির নানা দিক সম্পর্কে আলোকপাত করেন। উক্ত আলোচনায় বাংলাদেশ-আলজেরিয়ার মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের জন্য বিভিন্ন কার্যক্রমের প্রস্তাব করা হয়। এছাড়াও, কৃষি ও কৃষি-শিল্প, তৈরি পোশাক, জ্বালানি, জাহাজ নির্মাণ শিল্প, ফল রপ্তানি, খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, জনশক্তি রপ্তানি, সাংস্কৃতিক বিনিময়সহ নানা বিষয়ে বাংলাদেশ এবং আলজেরিয়ার মধ্যে বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যা আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে নতুন ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে।

রাষ্ট্রদূত মো. নাজমুল হুদা বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের অধিকতর সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে ফোরামের এ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। রাষ্ট্রদূত আরও বলেন যে, এ ধরনের আলোচনা এবং সহযোগিতামূলক বিভিন্ন উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
উল্লেখ্য যে, বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের সভাপতি মোহাম্মদ নূরুল মোস্তফা ও সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরীসহ ফোরামের ১৩ জন সদস্য বর্তমানে আলজেরিয়ায় বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই এবং Intra-African Trade Fair (IATF2025) -এ অংশগ্রহণের নিমিত্ত আলজেরিয়াতে ভ্রমণ করছেন। ব্যবসায়ী প্রতিনিধিদল তাদের সফরকালে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রে চিহ্নিত করার পাশাপাশি আলজেরীয় সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। 


 

Comments

  • Latest
  • Popular

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

১

জাপান সফরের পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

২

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৩

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়

৪

 ‘জনগণের পুলিশ’ গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

৫

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

৬

শেখ হাসিনা দেশে এলে মবের শিকার হবেন না, ন্যায় বিচার পাবেন: তথ্য উপদেষ্টা

৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

৮

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৯

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে এক্স স্টুডেন্ট ফোরামের শিক্ষার্থীদের পাঠ্যবই উপহার

১০
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার
পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে মরিশাসে বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে মরিশাসের
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার
পৃথক ভূখণ্ডে সাহসের একই কালিতে লেখা আলজেরিয়া আর বাংলাদেশের ইতিহাস: রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি
ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি বলেছেন, পৃথক ভূখণ্ডে রচিত হলেও সাহসের একই কালিতে রচিত হয়েছে