বুধবার, ২২ জুলাই, ২০২৬
Wednesday, 22 July, 2026

“জুলাই গণঅভ্যুত্থান দিবস“ উদযাপন করেছে প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  07 Aug 2025, 22:54

জুলাই বিপ্লবের বর্ষপূতি উপলক্ষে গত ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস“ উদযাপন করেছে প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন। এ অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রায় ২০০ জন পেশাজীবী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

শহীদ আবু সাঈদ ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সম্বলিত ছবিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ৫ আগস্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন শুরু হয়। এরপর জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দ্বিতীয় পর্বে, আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা পাঠ করা হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। বাণী পাঠ শেষে মূল আলোচনা শুরু হয়।

আলোচনা সভায় বাংলাদেশ কমিউনিটির নাগরিকগণ ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশের উন্নয়নে ভবিষ্যতে করণীয় নিয়ে আলোচনা করেন। এছাড়া, বর্তমান অর্ন্তবতীকালীন সরকারের গৃহীত জনকল্যাণকর বিভিন্ন উদ্যোগের তাঁরা প্রশংসা করেন। আলোচনা সভার শেষে, হাইকমিশনার শাহ আহমেদ শফি সভাপতির বক্তব্য দেন এবং আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

এছাড়াও এ অনুষ্ঠানে জুলাই বিপ্লবের আলোকচিত্র, গ্রাফিতি এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং উপস্থিত সকলে নৈশভোজে অংশ নেন।
 

 

Comments

  • Latest
  • Popular

২০৩০ সালের মধ্যে সড়কে প্রাণহানিঅর্ধেকে কমিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর মোজাফফরের বিচার হবে সেনা আইনে- স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম

স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে আর্জেন্টিনার সমর্থকদের মারধর

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া: এক্সারসাইজ টাইগার লাইটনিংয়ের উদ্বোধন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের অভিযান মিলল বিলাসবহুল সামগ্রী

আগামী মাসেই পরীক্ষামূলক চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, পাওয়া যাবে যেসব সুবিধা

আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ২৫ জুলাই

ক্র্যাব সদস্যদের সন্তানদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০
পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে মরিশাসে বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে মরিশাসের
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার
পৃথক ভূখণ্ডে সাহসের একই কালিতে লেখা আলজেরিয়া আর বাংলাদেশের ইতিহাস: রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি
ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি বলেছেন, পৃথক ভূখণ্ডে রচিত হলেও সাহসের একই কালিতে রচিত হয়েছে
রাষ্ট্রদূত নাজমুল হুদার সাথে বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের প্রতিনিধি দলের মতবিনিময়
বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল (০৬ সেপ্টেম্বর) আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন