সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
Monday, 21 September, 2026

লিবিয়ার বন্দিশিবির থেকে ১৪৩ বাংলাদেশির প্রত্যাবাসন

কুটনৈতিক প্রতিবেদক:
  28 Nov 2023, 20:20
লিবিয়ার বন্দিশিবির থেকে ১৪৩ বাংলাদেশির প্রত্যাবাসন.....................ছবি: সংগৃহীত

লিবিয়ার ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে (বন্দিশিবির) আটক ১৪৩ অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৫টায় চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে আনা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় ১৪৩ বাংলাদেশি অভিবাসী কর্মীকে দেশে ফেরানো হয়েছে।

এদিন ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এসব বাংলাদেশি নাগরিক। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। এসময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে পকেট মানি হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা এবং কিছু খাদ্যসমগ্রী দেয়া হয়।

উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টায় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
এর ধারাবহিকতায় বুধবার (২৯ নভেম্বর) এবং আগামী ৫ ডিসেম্বর আরও ৩৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে।

Comments

  • Latest
  • Popular

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

১০
পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে মরিশাসে বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে মরিশাসের
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার
পৃথক ভূখণ্ডে সাহসের একই কালিতে লেখা আলজেরিয়া আর বাংলাদেশের ইতিহাস: রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি
ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি বলেছেন, পৃথক ভূখণ্ডে রচিত হলেও সাহসের একই কালিতে রচিত হয়েছে
রাষ্ট্রদূত নাজমুল হুদার সাথে বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের প্রতিনিধি দলের মতবিনিময়
বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল (০৬ সেপ্টেম্বর) আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন