শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Friday, 25 September, 2026

শুক্রবার জাম্বিয়া সফরে যাচ্ছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
  29 Apr 2021, 23:47

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সরকারি সফরে শুক্রবার জাম্বিয়া যাচ্ছেন। জাম্বিয়ার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম শিকাজুইয়ের আমন্ত্রণে জেনারেল আজিজ এই সফরে যাচ্ছেন বলে বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেনারেল আজিজ সফরে বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিনি জাম্বিয়া সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া তিনি জাম্বিয়ার লুসাকার আরাকান ব্যারাকে প্যারেড পরিদর্শন এবং সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

বাংলাদেশের সেনাপ্রধান জাম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস (জেডএনএস) কমান্ড্যান্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও জোরদার এবং পারস্পারিক সহযোগিতার বিষয়েও আলোচনা করবেন। এছাড়াও জেনারেল আজিজ জাম্বিয়ার ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন এবং শিক্ষার্থী ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন।

সফর শেষে জেনারেল আজিজ আহমেদ আগামী ৬ মে দেশে ফিরবেন বলে জানানো হয়ে বিজ্ঞপ্তিতে।

Comments

  • Latest
  • Popular

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

২

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৩

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৪

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৫

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

৬

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

৮

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

৯

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

১০
পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে মরিশাসে বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে মরিশাসের
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার
পৃথক ভূখণ্ডে সাহসের একই কালিতে লেখা আলজেরিয়া আর বাংলাদেশের ইতিহাস: রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি
ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি বলেছেন, পৃথক ভূখণ্ডে রচিত হলেও সাহসের একই কালিতে রচিত হয়েছে
রাষ্ট্রদূত নাজমুল হুদার সাথে বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের প্রতিনিধি দলের মতবিনিময়
বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল (০৬ সেপ্টেম্বর) আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন