বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
Wednesday, 05 August, 2026

মহান বিজয় দিবস উদযাপন করেছে মরিশাসে বাংলাদেশ হাইকমিশন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  18 Dec 2024, 02:18

 যথাযোগ্য উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ‘মহান বিজয় দিবস উদযাপন করেছে মরিশাসেবাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার এবং প্রবাসী বাংলাদেশীগণ স্বপরিবারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।  এ দিন সকালে মরিশাসের মান্যবর হাইকমিশনার  জনাব জকি আহাদ  হাইকমিশনের  প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন। বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মান্যবর হাইকমিশনার হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ স্বপরিবারের উপস্থিতিতে হাইকমিশনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট এর ছাত্র-জনতার গণআন্দোলনে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়। এরপর, বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের উপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র ‘আধার পেরিয়ে‘ প্রদর্শন করা হয়।
 
          হাইকমিশনার তার বক্তব্যের শুরুতে '৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং '২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ও আদর্শের পরিপূর্ণ রূপ দিতেই '২৪ এর জুলাই-আগস্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থান। '৭১ ও '২৪ এর শহীদ ও যোদ্ধাদের আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে আহ্বান জানান তিনি। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্জনসমূহ তুলে ধরেন এবং উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রবাসী বাংলাদেশীগণকে একাগ্রচিত্তে কাজ করার আহ্বান জানান। মান্যবর হাইকমিশনারের  উপস্থিতিতে সকল শিশু ও সম্মানিত নারী অতিথিবৃন্দ কেক কাটেন। পরে প্রবাসী বাংলাদেশি ভাইদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিদের আপ্যায়িত করা হয়।
  

Comments

  • Latest
  • Popular

মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত

রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান ট্রাক সংগীতের আয়োজন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

মানবপাচার ও অনলাইন স্ক্যাম স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ

১০
পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে মরিশাসে বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে মরিশাসের
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার
পৃথক ভূখণ্ডে সাহসের একই কালিতে লেখা আলজেরিয়া আর বাংলাদেশের ইতিহাস: রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি
ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি বলেছেন, পৃথক ভূখণ্ডে রচিত হলেও সাহসের একই কালিতে রচিত হয়েছে
রাষ্ট্রদূত নাজমুল হুদার সাথে বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের প্রতিনিধি দলের মতবিনিময়
বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল (০৬ সেপ্টেম্বর) আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন