বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
Thursday, 26 November, 2026

মেজাজ হারিয়ে শাস্তির কবলে তামিম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট:
  10 Jan 2025, 21:23
অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান তামিম ইকবাল...................................ছবি: সংগৃহীত

জাতীয় দলের জার্সি গায়ে তোলেন না এক বছরেরও বেশি সময় ধরে। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দেশের অন্যতম সেরা এ ব্যাটার। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন তিনি। শুধু কি তাই? ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালাচ্ছেন। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দেশের ক্রিকেট ইতিহাসে নতুন কীর্তি গড়লেন তামিম। 

৩৫ বছর বয়সী এ ওপেনার প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৮ হাজার রান পূর্ণ করেছেন। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম রংপুর রাইডার্সের বিপক্ষে এ অর্জন ছুঁয়েছেন। ম্যাচ শুরুর আগে ৮ হাজার রান থেকে মাত্র ৯ রান দূরে ছিলেন তিনি। শেষ পর্যন্ত তার ২৭২তম টি-টোয়েন্টি ম্যাচে এ অসাধারণ মাইলফলক অর্জিত হয়েছে।  

তবে অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ ওভারে ২৬ রান তাড়া করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারিয়েছে আরেক জায়ান্ট রংপুর রাইডার্স। এদিন ম্যাচ শেষে ঘটে গেছে অপ্রীতিকর এক ঘটনা। 

দলের হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি তামিম। ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান বরিশাল অধিনায়ক। পরে একটি টিভিকে দেয়া সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগও করেছেন ইংলিশ ব্যাটার। 

মাঠের অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় লঘু শাস্তি পেলেন তামিম ইকবাল। ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়ামুর রশিদ রাহুল তামিমকে মৌখিক সতর্ক করেছেন। সে সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টস তার নামের পাশে যোগ হয়েছে।

ম্যাচ রেফারি জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি। তবে বিসিবি থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। 

বিতর্কিত ঘটনাটির সূত্রপাত, ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন হাত মেলাতে যান তখন। এ সময় তামিমকে উদ্দেশ্য করে হেলস আপত্তিকর মুখভঙ্গি করেন। বরিশাল অধিনায়ক সেটা ভালোভাবে নেননি।

হেলসকে উদ্দেশ্য করে তখন তামিম বলেন, এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান। এরপর হেলসও জবাব দিয়েছেন। তাতে তর্কে জড়িয়ে পরেন এ দুই ক্রিকেটার। এক পর্যায়ে মেজাজ হারিয়ে হেলসের দিকে তেড়ে যেতে চান তামিম। তখন তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। বাকি ক্রিকেটার ও স্টাফরাও দুজনকে শান্ত করার চেষ্টা করেন।

ম্যাচ শেষে হেলস বলেছেন, আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ (আপসেট) ছিল। সে আমার কাছে এসে বলল– আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি। অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সে প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।

Comments

  • Latest
  • Popular

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার এর সাক্ষাৎ

২

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ দেশের কূটনীতিকেরা

৩

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

৪

নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

৫

দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল

৬

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে

৭

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার-এর সাক্ষাৎ

৯

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১০
বাংলাদেশি সমর্থকদের প্রতি রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা / ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, ঝলমল করবে হলুদ জার্সি
বাংলাদেশে ব্রাজিলের ফুটবল সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো এফ ডি ফেরেস।
পিএসএলে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান
লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট
বিশ্বকাপের রেকর্ড সপ্তম শিরোপা জয় ব্রাজিলের
কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি ব্রাজিলের। তবে বিচ
বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন সামিত সোম
অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। মঙ্গলবার (০৬ মে) তাকে