রোববার, ১১ অক্টোবর, ২০২৬
Sunday, 11 October, 2026

জাওয়াদের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে যুবাদের বিশাল জয়

ঢাকা ডিপ্লোমেট ক্রীড়া ডেস্ক:
  03 May 2025, 20:05
জাওয়াদ আবরার....................................ছবি: সংগৃহীত

সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৯ দলকে বিপর্যস্ত করে ১৪৬ রানের বিশাল জয় বাংলাদেশি যুবারা। আর এতে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। এদিকে রেকর্ড জয়ের দিনে সেঞ্চুরি পেয়েছে দলের ওপেনার জাওয়াদ আবরার। ইনিংসের ৩৫তম ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে তিন অঙ্কের ঘরে পৌঁছান জাওয়াদ।

শনিবার (০৩ মে) কলম্বোতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার জাওয়াদ আবরারের ১১৩ রানের শতকে ৩৩৬ রানের বিশাল পাহাড় গড়ে বাংলাদেশি যুবারা। তবে ৩৩৭ রানের লক্ষে খেলতে নেমে ১৯০ রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে ১৪৬ রানের এগিয়ে জয় পায় টাইগাররা।

এদিন জাওয়াদ ছাড়াও রিজানের ব্যাটে আসে ৮২ রান। বাংলাদেশের হয়ে তৃতীয় উইকেট জুটিতে ১৩৫ রান যোগ করেন এ জুটি। শেষদিকে সামিউন বশির করেছেন ৮ বলে ২৩ ও আল ফাহাদ ৫ বলে ১৯ রান। আর তাতেই ৩৩৬ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ।

৩৩৭ রানের পাহাড় টপকাতে নেমে ৩৮.৪ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। শ্রীলঙ্কার কোনো ব্যাটার সে রকম কোনো ইনিংসই খেলতে পারেননি। সর্বোচ্চ ৬৬ রান এসেছে অধিনায়ক ভিমাত দিনসারার ব্যাট থেকে।

বাংলাদেশ দলের পেসার আল ফাহাদ ৪১ রানে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া বাঁহাতি স্পিনার সানজিদ ও অধিনায়ক আজিজুল হাকিম ২টি করে নিয়েছেন।

সোমবার (০৫ মে) সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
বাংলাদেশি সমর্থকদের প্রতি রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা / ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, ঝলমল করবে হলুদ জার্সি
বাংলাদেশে ব্রাজিলের ফুটবল সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো এফ ডি ফেরেস।
পিএসএলে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান
লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট
বিশ্বকাপের রেকর্ড সপ্তম শিরোপা জয় ব্রাজিলের
কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি ব্রাজিলের। তবে বিচ
বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন সামিত সোম
অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। মঙ্গলবার (০৬ মে) তাকে