বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
Thursday, 26 November, 2026

মিরাজের ফিফটিতে শতাধিক রানের লিড বাংলাদেশের

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  30 Apr 2025, 12:35
মেহেদী হাসান মিরাজের দারুন ব্যাটিংয়ে শতাধিক রানের লিড বাংলাদেশের...................................ছবি: সংগৃহীত

সাদমান ইসলামের দারুন সেঞ্চুরিতে ভর করে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিনের শেষ বিকেলে জিম্বাবুয়ের অভিষিক্ত ভিনসেন্ট মাসাকেসার ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় সব। ৭ উইকেট হারিয়ে অস্বস্তি নিয়ে দিন শেষ করেছিল স্বাগতিকরা। তবে তৃতীয় দিনে অপরাজিত ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের দৃঢ়তায় লিড বিাড়িয়ে শত রান পার করেছে টাইগাররা। 

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আগের দিনের সংগ্রহ করা ৭ উইকেটে ২৯৪ রান নিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারেই ফিরে যেতে পারতেন মিরাজ। তবে উইকেটরক্ষক টাফাডজোয়া সিগার ব‍্যর্থতায় বেঁচে যান তিনি। আগের দিন শেষ বিকেলে লাল সবুজ দলের ঘাতকরুপে আবিভূত হওয়া ভিনস্টেন মাসেকেসার বল কাভারে খেলতে চেয়েছিলেন মিরাজ। গ্লাভসে লেগে ক‍্যাচ যায় সিগার কাছে। কিন্তু গ্লাভসে নিতেই পারেননি তিনি।

এরপর ব্লেসিং মুজারাবানির ওভারে তাইজুল ইসলামের বাউন্ডারিতে তিনশ রানে পৌঁছে বাংলাদেশ। এর দুই বল পর খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টির বাগড়ায়। 
ফলে ৭ উইকেটে ৩০৩ রান নিয়ে ড্রেসিংরুমে ফিরে যান দুই অপরাজিত ব্যাটার তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ। 

বৃষ্টিতে অবশ্য খুব বেশি বাধা ছিল না খেলা। বৃষ্টির বাগড়ায় ১৭ মিনিট বন্ধ থাকার পর শুরু হয় খেলা। এরপর দারুণ ব্যাটিংয়ে পঞ্চাশ রানের জুটি গড়েন দুই অপরাজিত ব্যাটার মিরাজ ও তাইজুল। দুজনের জুটিতে এরই মধ্যে একশ ছাড়িয়েছে বাংলাদেশের লিড। সে সঙ্গে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মেহেদী হাসান মিরাজ। ১ হাজার ৯৬৪ রান নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু করেন মিরাজ। ধস ঠেকিয়ে এক প্রান্ত আগলে রেখে দলকে শতরানের লিড এনে দিতে তিনি স্পর্শ করেন দুই হাজার রানের সীমানা।

এরপরই বিদায় নেন তাইজুল ইসলাম। ভিনসেন্ট মাসেকেসার বল ড্রাইভ খেলার চেষ্টায় ক্রিজ ছেড়ে বেরিয়ে যান তাইজুল। বল ধরে দ্রুত বেলস ফেলে দেন টাফাডজোয়া সিগা। ৪৫ বলে ২০ রান করে আউট হন তাইজুল। তার বিদায়ে ভাঙে ৬৩ রানের জুটি। হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা মিরাজের সঙ্গে যোগ দেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব। এরপর ক্যারিয়ারের দশম ফিফটি তুলে নেন মিরাজ।

এ প্রতিবেদন লেখার সময় ৯৯.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৫৩ রান। ফলে স্বাগতিকদের লিড দাঁড়ায় ১২৬ রানে। মিরাজ ৫০ এবং সাকিব ০৪ রানে অপরাজি আছেন।

এর আগে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে দুই ফিফটিতে ভর করে তুলেছিল ২২৭ রান। 

Comments

  • Latest
  • Popular

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার এর সাক্ষাৎ

২

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ দেশের কূটনীতিকেরা

৩

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

৪

নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

৫

দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল

৬

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে

৭

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার-এর সাক্ষাৎ

৯

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১০
বাংলাদেশি সমর্থকদের প্রতি রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা / ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, ঝলমল করবে হলুদ জার্সি
বাংলাদেশে ব্রাজিলের ফুটবল সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো এফ ডি ফেরেস।
পিএসএলে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান
লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট
বিশ্বকাপের রেকর্ড সপ্তম শিরোপা জয় ব্রাজিলের
কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি ব্রাজিলের। তবে বিচ
বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন সামিত সোম
অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। মঙ্গলবার (০৬ মে) তাকে