বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
Thursday, 26 November, 2026

পিএসএলে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান

ঢাকা ডিপ্লোমেট ক্রীড়া ডেস্ক:
  17 May 2025, 22:48
বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান...................................ছবি: সংগৃহীত

লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে শাহিন আফ্রিদির দল। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে লাহোর দলে যোগ দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার (১৭ মে) দলে যোগ দেয়া সাকিব আগামীকালের ম্যাচে ভালো করার প্রত্যাশার কথা জানিয়েছেন।

লাহোর কালান্দার্সের পোস্ট করা এক ভিডিওতে সাকিব বলেন, পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি আগামীকালের ম্যাচটি ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য অপেক্ষা করছি।

সাকিবকে দলে নেয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছিল, হাতে চোট পাওয়া ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিবকে দলে নেয়া হয়েছে। তবে শুধু মিচেল নন, এ দলে পরিবর্তন এসেছে আরও।

ভারত–পাকিস্তান সংঘাতে টুর্নামেন্ট বন্ধের পর আর দলে যোগ দিচ্ছেন না লাহোরের অলরাউন্ডার ডেভিড ভিসা ও উইকেটকিপার–ব্যাটসম্যান স্যাম বিলিংস। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকেও পাচ্ছে না দলটি।

তাদের অনুপস্থিতিই গত নভেম্বরের পর পেশাদার ম্যাচ না খেলা সাকিবকে খেলার সুযোগ করে দিয়েছে। সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষেও। তিনিও গত জানুয়ারির পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি।

Comments

  • Latest
  • Popular

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার এর সাক্ষাৎ

২

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ দেশের কূটনীতিকেরা

৩

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

৪

নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

৫

দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল

৬

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে

৭

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার-এর সাক্ষাৎ

৯

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১০
বাংলাদেশি সমর্থকদের প্রতি রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা / ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, ঝলমল করবে হলুদ জার্সি
বাংলাদেশে ব্রাজিলের ফুটবল সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো এফ ডি ফেরেস।
বিশ্বকাপের রেকর্ড সপ্তম শিরোপা জয় ব্রাজিলের
কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি ব্রাজিলের। তবে বিচ
বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন সামিত সোম
অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। মঙ্গলবার (০৬ মে) তাকে
জাওয়াদের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে যুবাদের বিশাল জয়
সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৯ দলকে বিপর্যস্ত করে ১৪৬ রানের বিশাল জয় বাংলাদেশি যুবারা। আর