শনিবার, ১১ জুলাই, ২০২৬
Saturday, 11 July, 2026

ইংলিশ হামজা এখন বাংলাদেশি ফুটবলার

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  20 Dec 2024, 19:02
বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী..................................ছবি: সংগৃহীত

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবরই বটে। একজন বিশ্বমানের ফুটবলার পেতে যাচ্ছে বাংলাদেশ। ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া ও ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর পর লাল-সবুজ জার্সি গায়ে মাঠ মাতাবেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত এ খেলোয়াড়কে সবুজ সংকেত দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এ সিদ্ধান্ত জানিয়েছে। হামজা নিজেও ফেসবুকের ওয়ালে দেয়া এক ভিডিওবার্তায় বলেছেন, সবকিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি শিগ্গিরই দেখা হবে।

গত জুনে বাংলাদেশের পাসপোর্টের আবেদন করেন হামজা। আগস্টে সেটা পাওয়ার পর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) দেয় ছাড়পত্র। বিভিন্ন প্রক্রিয়া শেষের পর  বাফুফের আবেদন ঝুলে ছিল ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। সেখান থেকে ছাড়পত্র পাওয়ায় বাংলাদেশের হয়ে খেলতে আর বাঁধা রইল না হামজার।

হামজা চৌধুরীর পরিবার বাংলাদেশি হলও তার বেড়ে উঠা ইংল্যান্ডে। ২০১৮ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ জাতীয় দলে অভিষেক হয় তার। তবে জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হয়নি। এরপর নিজে থেকেই বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা জানান তিনি।

আগামী বছরের ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলবে বাংলাদেশ। ভারতে হতে যাওয়া সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে নতুন অধ্যায় শুরু হতে পারে তার। হামজাকে পেয়ে খুশি জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাও,বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ভালো খবর। হামজা দলে ভারসাম্য বাড়াবে, নিশ্চিতভাবেই বলতে পারি এটা।

হামজার সতীর্থ হতে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা ভীষণ রোমাঞ্চিত। হামজার সঙ্গে মাঠে নামতে উন্মুখ জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। বর্তমানে ডেনমার্কে থাকা এ মিডফিল্ডার বলেন, আমাদের জন্য এটা অনেক আনন্দের খবর। এমন একটা খবরের জন্য দেড় বছরের বেশি সময় ধরে অপেক্ষায় ছিলাম। সে আমাদের দলের জন্য অনেক বড় শক্তি হয়ে আসছে, তাতে দলও ভীষণভাবে উজ্জীবিত হবে। আমি তো চাই তাকে মার্চেই সঙ্গী হিসেবে পেতে। ভারতের বিপক্ষে ২৫ মার্চ ম্যাচে সে দলের হয়ে খেললে দারুণ হবে।

Comments

  • Latest
  • Popular

ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, ঝলমল করবে হলুদ জার্সি

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত

ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা চাইলেন রাষ্ট্রদূত

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, শুরু ২৮ জুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষায় ক্ষতি

রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১০
বাংলাদেশি সমর্থকদের প্রতি রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা / ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, ঝলমল করবে হলুদ জার্সি
বাংলাদেশে ব্রাজিলের ফুটবল সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো এফ ডি ফেরেস।
পিএসএলে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান
লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট
বিশ্বকাপের রেকর্ড সপ্তম শিরোপা জয় ব্রাজিলের
কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি ব্রাজিলের। তবে বিচ
বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন সামিত সোম
অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। মঙ্গলবার (০৬ মে) তাকে