বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
Wednesday, 26 August, 2026

বিপিএল খেলতে ঢাকায় আসছেন আফ্রিদি

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  19 Dec 2024, 14:09
বিপিএল খেলতে ঢাকায় আসছেন আফ্রিদি...................................ছবি: সংগৃহীত

ছাত্র জনতার বিপ্লবে বদলে গেছে রাজনৈতিক পট। বদলে গেছে সরকার। চারিদিকে পরিবর্তনের জোয়ার। সে জোয়ারে সামিল হয়ে বদলাতে শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জুলাই অভ্যুত্থানের স্মৃতি স্বরণে রেখে তৈরি করা হয়েছে মাসকট। উন্মোচিত হয়েছে ট্রফি। এবার মাঠে গড়ানোর পালা। আর মাত্র দুই সপ্তাহ পরই পর্দা উঠবে এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের একাদশ আসরের। তার আগে চমক নিয়ে হাজির চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। 

প্রতিবারই দল তৈরিতে বেশ চমক দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এবারও তার ব্যাতিক্রম হচ্ছে না বরিশাল। ডেভিড মিলারের পর এবার বরিশালের জার্সিতে দেখা যাবে পাকিস্তানি তারকা ক্রিকেটার শাহীন আফ্রিদিকে। 

এক বিবৃতির মাধ্যমে পাকিস্তানি তারকা পেসারকে দলে নেয়ার বিষয়টি জানায় বরিশাল কৃর্তপক্ষ। অবশ্য বিপিএলের শুরু থেকে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল। ওই সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ আছে পাকিস্তানের। তাই জাতীয় দলের ব্যস্ততা থাকায় শুরু থেকে খেলার সম্ভাবনা কম এ ক্রিকেটারের।

সেই হিসেবে টেস্ট সিরিজের দলে থাকলে শাহিনকে ৭ জানুয়ারির পরে বিপিএলে পাওয়া যাবে। পিসিবির ছাড়পত্র পাওয়ার পরই শাহীনকে দলে ভেড়ায় বরিশাল। এবারের বিপিএলে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন পাকিস্তানের ছয় ক্রিকেটার। এরা হলেন শাহীন শাহ আফ্রিদি, জাহানদাদ খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, হায়দার আলী এবং উসমান খান।

তাদের মধ্যে বিপিএলের প্রথম দিন থেকে থাকবেন ফাহিম, নাওয়াজ, হায়দার, আফ্রিদি এবং উসমান খান। এ পাঁচ ক্রিকেটারের মধ্যে কেবল ফাহিম, নাওয়াজ এবং হায়দারকেই শেষ পর্যন্ত বিপিএল খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

জানা গেছে, আফ্রিদিকে খুব বেশি দিনের জন্য খেলার অনুমতি দেয়া হয়নি। তিনি অনাপত্তিপত্র পেয়েছেন ১৫ জানুয়ারি পর্যন্ত। উসমান খানকেও পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। তিনি খেলবেন ২৫ জানুয়ারি পর্যন্ত। আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে আফ্রিদি ছাড়াও খেলবেন জাহানদাদ ও ফাহিম।
 

Comments

  • Latest
  • Popular

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

১০
বাংলাদেশি সমর্থকদের প্রতি রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা / ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, ঝলমল করবে হলুদ জার্সি
বাংলাদেশে ব্রাজিলের ফুটবল সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো এফ ডি ফেরেস।
পিএসএলে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান
লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট
বিশ্বকাপের রেকর্ড সপ্তম শিরোপা জয় ব্রাজিলের
কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি ব্রাজিলের। তবে বিচ
বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন সামিত সোম
অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। মঙ্গলবার (০৬ মে) তাকে