বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
Wednesday, 26 August, 2026

টি-টোয়েন্টি সিরিজ নিয়ে যা বললেন লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  15 Dec 2024, 19:59
টি-টোয়েন্টি সিরিজ নিয়ে যা বললেন লিটন....................................ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস

অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড় ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ দল। তারুণ্যনির্ভর দলটি ক্যারিবিয় দ্বীপে নিজেদের মেলে ধরতে পারছে না। টেস্ট সিরিজ সমতায় শেষ করলেও ওয়ানডেতে ভরাডুবি হয়েছে মেহেদী হাসান মিরাজদের। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে। 

এবার উইন্ডজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারিরা। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে টি-টোয়েন্টিতে নেতৃত্বভার উঠেছে লিটন দাসের কাঁধে। সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় সেন্ট ভিনসেন্টের রাজধানী কিংসটাউনে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুই ম্যাচও হবে একই ভেন্যুতে।

কুড়ি ওভারের সংস্করণে লাল সবুজ দলের অবস্থান তেমন সুবিধাজনক নয়। তার উপর নিজেদের মাঠে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। যে ভেন্যুতে খেলা হবে সে কিংসটাউনের উইকেট কেমন? বাংলাদেশ কি কোনো ধারণা পেয়েছে?

চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে এ সেন্ট ভিনসেন্টে তিনটা টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। মিরপুরের মতো ভীষণ মন্থর উইকেটে ব্যাটারদের ভুগতে হয়েছিল। কিন্তু মিরপুরে খেলে অভ্যস্ত টাইগাররা দুটি ম্যাচ জিতে নেয়। তিনটি ম্যাচে বাংলাদেশের রান হয়েছে যথাক্রমে- ১৫৯, ১০৬ এবং ১১৫। তবে এবার উইকেটে কিংসটাউনের উইকেট আগের মতো নেই বলে জানালেন লিটন দাস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় এ সিরিজে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কিংসটাউনের উইকেট নিয়ে বলেন, বিশ্বকাপে যে উইকেট ছিল আর এখন যে উইকেট আছে তারমধ্যে একটু তফাৎ আছে। যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একইরকম না। তারা হয়ত ভিন্নভাবে বানিয়েছে। টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, একটু কঠিন হবে। চেষ্টা করব এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায়।

Comments

  • Latest
  • Popular

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

১০
বাংলাদেশি সমর্থকদের প্রতি রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা / ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, ঝলমল করবে হলুদ জার্সি
বাংলাদেশে ব্রাজিলের ফুটবল সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো এফ ডি ফেরেস।
পিএসএলে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান
লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট
বিশ্বকাপের রেকর্ড সপ্তম শিরোপা জয় ব্রাজিলের
কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি ব্রাজিলের। তবে বিচ
বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন সামিত সোম
অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। মঙ্গলবার (০৬ মে) তাকে