বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
Wednesday, 26 August, 2026

যুবা এশিয়া কাপ চ্যাম্পিয়নদের রাষ্ট্রপতির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  08 Dec 2024, 20:50
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও বাংলাদেশ যুবা দল...................................ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে ৫৯ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব বাংলাদেশের। টানা দ্বিতীয়বারের মতো যুব ক্রিকেটে এশিয়ার সেরা হলো বাংলাদেশের ইয়াং টাইগার্সরা। ফাইনালের মহারণে বাংলাদেশের ১৯৮ রানের জবাবে ভারত শেষ হলো ১৩৯ রানে। 

টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বাংলাদেশ   অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এই জয় বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে এবং ভবিষ্যতেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

রোববার দুবাইয়ে অনুষ্ঠিত যুবা এশিয়া কাপের পাইনালে টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে করতে পেরেছিল ১৯৮ রান। এই রানটাই ভারতের জন্য পাহাড়সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে। ভারত ৩৫.২ ওভারে অলআউট হয় ১৩৯ রানে। যুব এশিয়া কাপে নয়বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা।

Comments

  • Latest
  • Popular

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

১০
বাংলাদেশি সমর্থকদের প্রতি রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা / ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, ঝলমল করবে হলুদ জার্সি
বাংলাদেশে ব্রাজিলের ফুটবল সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো এফ ডি ফেরেস।
পিএসএলে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান
লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট
বিশ্বকাপের রেকর্ড সপ্তম শিরোপা জয় ব্রাজিলের
কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি ব্রাজিলের। তবে বিচ
বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন সামিত সোম
অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। মঙ্গলবার (০৬ মে) তাকে