বুধবার, ২৭ মে, ২০২৬
Wednesday, 27 May, 2026

স্বর্ণজয়ী শ্যুটার সাদিয়া মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  02 Dec 2024, 21:43
স্বর্ণজয়ী শ্যুটার সাদিয়া ................................ছবি: সংগৃহীত

২০১০ সালের কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী শুটার সাদিয়া সুলতানা আর নেই। চট্টগ্রামের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

সোমবার (০২ ডিসেম্বর) বাড়ির ছাদ থেকে লাফ দেন তিনি। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়। দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সাদিয়া।

২০১০ সালের কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন সাদিয়া। দলগত ইভেন্টে দিল্লির ওই আসর থেকে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়েও জেতেন সোনা।

তার আগে ওই বছরই এসএ গেমসে একই ইভেন্টে সোনার পদক জেতেন তিনি। সবশেষ ২০১৩ সালে ১০ মিটার এয়ার রাইফেল থেকে সাফল্য পান বাংলাদেশ গেমসে। এরপর থেকে শুটিংয়ের বাইরে ছিলেন তিনি।মাঝে ২০১৭ সালে আগুনে পুড়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন।

বিসিবির সাবেক পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন আলমগীর জানান, 'বাদ এশা রাত আটটা নাগাদ কৃতি শুটার সাদিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শহরেই হামজারবাগস্থ মোমিনবাগ অনিবার্ণ ক্লাব প্রাঙ্গনে হবে।'

Comments

  • Latest
  • Popular

রাশিয়ান হাউস ইন ঢাকায় রুশ ঐতিহ্য আবিষ্কার: মাতরিয়োশকা ডল পেইন্টিং মাস্টার ক্লাস অনুষ্ঠিত

জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাবে সায় মন্ত্রিসভার

“ফ্রেমস অব মেমোরি” চলচ্চিত্র উৎসবে মুগ্ধ বাংলাদেশের হাজারো শিক্ষার্থী

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চারটি সেক্টরে কর্মী নেবে কাতার

ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে রাশিয়ান হাউসের আয়োজনে ঢাকায় চলচ্চিত্র উৎসব শুরু

ঢাকায় রাশিয়ার দূতাবাস ও রাশিয়ান হাউসের মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পিঠ চাপড়ে দিলেন মোদি

‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে: জাহেদ উর রহমান

বাংলাদেশ–ভারতের সম্পর্কের অগ্রগতি ধরে রাখতে শ্রদ্ধা ও বোঝাপড়া জরুরি

১০
পিএসএলে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান
লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট
বিশ্বকাপের রেকর্ড সপ্তম শিরোপা জয় ব্রাজিলের
কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি ব্রাজিলের। তবে বিচ
বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন সামিত সোম
অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। মঙ্গলবার (০৬ মে) তাকে
জাওয়াদের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে যুবাদের বিশাল জয়
সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৯ দলকে বিপর্যস্ত করে ১৪৬ রানের বিশাল জয় বাংলাদেশি যুবারা। আর