রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
Sunday, 13 September, 2026

কোরীয় টিভিতে বঙ্গবন্ধুর ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত

  03 Nov 2022, 01:15

কোরিয়ার সরকারি কেবিএস টেলিভিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত তথ্যচিত্র দেখানো হয়েছে।  

গত ২১ অক্টোবর, কেবিএস ১ টেলিভিশন চ্যানেলে বঙ্গবন্ধুর নিজের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং তাঁর জীবনী গ্রন্থ ‘বঙ্গবন্ধু, দ্য পিপলস হিরো’র ওপর ভিত্তি করে নির্মিত একটি তথ্যচিত্র ‘রিডিং কালচার ইন ইয়াং কোরিয়ান’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানে দেখানো হয়। আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

এ সময় অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিউলের লোটে হোটেলে অনুষ্ঠিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের কোরীয় ভাষায় অনূদিত সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের একটি দৃশ্যও সম্প্রচার করা হয়। এই বইগুলো কোরিয়া প্রজাতন্ত্রের সাথে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিচিতি হিসাবে কাজ করেছে।

কোরিয়ায় বঙ্গবন্ধুর বই প্রকাশে সফল একটি স্টার্টআপ মোরা-আল এলএলসি জানিয়েছে, বিভিন্ন মাধ্যমে কোরিয়ার সঙ্গে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এতে আরও বলা হয়, বিশেষ করে, আগামী ২০২৩ সাল উভয় দেশের জন্য একটি অর্থবহ বছর হবে, কারণ বছরটিতে কোরিয়া ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপিত হবে।

মোরা-আল এলএলসি-এর সদস্যরা ঘোষণা করেছেন যে, তারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে’র জন্য বাংলাদেশের মানুষের সংগ্রামের ইতিহাস এবং এর অর্থনৈতিক উন্নয়নের উল্লেখযোগ্য অর্জনগুলো গুরুত্ব সহকারে তুলে ধরার পরিকল্পনা করছে।

Comments

  • Latest
  • Popular

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

১০
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও
বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে হালাল পণ্যের বড় সম্ভাবনা
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে গতানুগতিক বাণিজ্যের বাইরে হালাল পণ্যের বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার
সংসদে পররাষ্ট্রমন্ত্রী / সাড়ে তিন লাখের তথ্য যাচাই করে আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক বলছে মিয়ানমার
এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারে পাঠানো রোহিঙ্গাদের তালিকার মধ্যে মাত্র সাড়ে তিন লাখ
রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিলেন, তাঁদের