শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Friday, 25 September, 2026

জ্বালানি চাহিদা মেটাতে ভ্রাতৃপ্রতিম সৌদি সহযোগিতা আশা করছে বাংলাদেশ

  27 Oct 2022, 01:14

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ চাহিদা মেটাতে বাংলাদেশ তেল-সমৃদ্ধ ভ্রাতৃপ্রতীম সৌদি আরব থেকে সহযোগিতার আশা প্রকাশ করেছেন।  

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রীও রাষ্ট্রদূতকে এলএনজি খাতে সৌদি সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সৌদি রাষ্ট্রদূত বিষয়টি সংশ্লিষ্ট সৌদি কতৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে আশ্বাস দেন।

বৈঠকে তারা বিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিদ্যমান এবং সম্ভাব্য বিনিয়োগ উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করেন এবং সৌদি আরব থেকে জ্বালানি খাতে বাংলাদেশে বিবেচনাধীন প্রস্তাব নিয়েও আলোচনা করেন।
আসন্ন যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক বিষয়েও মন্ত্রীকে অবহিত করেন, কমিশনের বৈঠক ৩০-৩১ অক্টোবর ২০২২ তারিখে রিয়াদে অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রদূত সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রীর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফরের অগ্রগতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রীকে অবহিত করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের বর্তমান নেতৃত্বের অধীনে অগ্রগতি ও উন্নয়নের প্রশংসা করেন এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজকে সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে সাম্প্রতিক নিয়োগকে স্বাগত জানিয়েছেন।

মুসলিম বিশ্বে তার গতিশীল ভূমিকার জন্য নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে মোমেন বলেন, সৌদির নতুন প্রধানমন্ত্রীকে এখানে স্বাগতম জানাতে বাংলাদেশের মানুষ অধীর অপেক্ষা করছে।

ক্রমাগত সমর্থন এবং দিক নির্দেশনায় দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় এগিয়ে নিতে বহুপাক্ষিক ফোরামে সৌদি আরবের প্রতি বাংলাদেশের মূল্যবান সমর্থনের জন্য সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments

  • Latest
  • Popular

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

১

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

২

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৩

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৪

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

৫

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

৭

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

৮

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১০
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও
বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে হালাল পণ্যের বড় সম্ভাবনা
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে গতানুগতিক বাণিজ্যের বাইরে হালাল পণ্যের বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার
সংসদে পররাষ্ট্রমন্ত্রী / সাড়ে তিন লাখের তথ্য যাচাই করে আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক বলছে মিয়ানমার
এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারে পাঠানো রোহিঙ্গাদের তালিকার মধ্যে মাত্র সাড়ে তিন লাখ
রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিলেন, তাঁদের