বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
Thursday, 10 September, 2026

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশি

কূটনৈতিক  প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  26 Aug 2025, 19:27
প্রবাসী শ্রমিক ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশের শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটির মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশি। চলতি বছরের জুন মাসের শেষে মালয়েশিয়ায় কাজের অনুমতি থাকা বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩ হাজার ৩৩২।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার দেশটির গণমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মালয়েশিয়ার পার্লামেন্টে হাসান করিম নামের একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের সম্পর্কে এসব তথ্য দেয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনা-পরবর্তী সময়ে শ্রমবাজার চালুর পর ২০২২ সালে ৪৯ হাজার ৩৫৩ বাংলাদেশি শ্রমিক দেশটিতে প্রবেশ করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে নতুন করে আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় যান। এ ছাড়া ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ বাংলাদেশি শ্রমিককে তাঁদের নিয়োগকর্তারা নিজ দেশে ফেরত পাঠান বলে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত মালয়েশিয়ায় কাজের বৈধ অনুমতিপত্র থাকা বাংলাদেশির সংখ্যা ৮ লাখ ৩ হাজার ৩৩২, যা দেশটির মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশ। ফলে মালয়েশিয়ায় অদক্ষ বিদেশি শ্রমিকের সর্বোচ্চ উৎস দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান প্রথম। অবৈধ অভিবাসনের বিষয়ে জানানো হয়, ভিসার মেয়াদের পর দেশটিতে থাকা বা কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়া ৭৯০ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
২০২২ ও ২০২৩ সালে মালয়েশিয়ায় কত বাংলাদেশি শ্রমিক প্রবেশ করেছেন, বৈধ ও অবৈধ কর্মীর সংখ্যা কত এবং কতজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে—মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তার সুনির্দিষ্ট হিসাব চান সংসদ সদস্য হাসান করিম।

Comments

  • Latest
  • Popular

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠানের আহ্বান ফলকার টুর্কের

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই এ দেশের সবাই সমান অধিকার ভোগ করবে- স্বরাষ্ট্রমন্ত্রী

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আরো সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা সজীব ভুঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

১০
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও
বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে হালাল পণ্যের বড় সম্ভাবনা
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে গতানুগতিক বাণিজ্যের বাইরে হালাল পণ্যের বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার
সংসদে পররাষ্ট্রমন্ত্রী / সাড়ে তিন লাখের তথ্য যাচাই করে আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক বলছে মিয়ানমার
এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারে পাঠানো রোহিঙ্গাদের তালিকার মধ্যে মাত্র সাড়ে তিন লাখ
রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিলেন, তাঁদের