বুধবার, ২৫ মার্চ, ২০২৬
Wednesday, 25 March, 2026

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িক স্থগিত

ডেইলি স্টার বাংলা
  22 Dec 2025, 20:52
ছবি: সংগৃহীত

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার ও ভিসা সেবা স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে।
আজ সোমবার বাংলাদেশ হাইকমিশনের নোটিশ বোর্ডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 'অনিবার্য কারণে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে প্রদত্ত সব কনসুলার ও ভিসা সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হলো।'
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'এতে কোনো অসুবিধা হয়ে থাকলে আমরা আন্তরিকভাবে দুঃখিত।'
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত শনিবার সন্ধ্যায় ২০–২৫ জনের একটি দল বিক্ষোভ করে। এর দুইদিন পরই এই সিদ্ধান্ত নেওয়া হলো।
গতকাল রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, তিনি তথ্য পেয়েছেন—বিক্ষোভকারীরা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দিয়েছে।
ওইদিনই এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো সময়ই নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা কোনো ধরনের নিরাপত্তাহীন পরিস্থিতি সৃষ্টি হয়নি। 
তিনি জানান, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, রোববার চট্টগ্রাম নগরীতে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত রাখে। 
চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত সপ্তাহে ঢাকায়, খুলনায় ও সিলেটে আইভিএসি এক দিন করে বন্ধ ছিল। 
ওই তিন শহরে চলমান বিক্ষোভের মধ্যে নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এ ছাড়াও উভয় দেশের হাইকমিশনারদের তলব করা হয়।

Comments

  • Latest
  • Popular

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ, মধ্যপ্রাচ্য সংকটে কী হবে

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমানকে ‘ঈদ মোবারক’ জানালেন নরেন্দ্র মোদি

চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার

বঙ্গবন্ধুর জন্মদিন আজ

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

পবিত্র শবে কদর আজ

বইমেলায় সার্ক কৃষি কেন্দ্রের দুই বইয়ের মোড়ক উন্মোচন

১০
ইফতার অনুষ্ঠানে / গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা
ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত সব সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও
খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জয়শঙ্করের
নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সুবিধাজনক সময়ে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত
খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত
দুই দেশের জনগণের স্বার্থে ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় নানা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে পাকিস্তান ও
ব্রিফিংয়ে জয়সোয়াল / বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করবে ভারত
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়নে কাজ করবে ভারত। ঢাকার সঙ্গে উষ্ণ সম্পর্ক
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'