বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
Wednesday, 18 November, 2026

তালেবান প্রশ্নে মতানৈক্য, ভেস্তে গেল সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

অনলাইন ডেস্ক
  22 Sep 2021, 23:22

তালেবান আফগানিস্তানের প্রতিনিধিত্ব করবে কিনা, এই প্রশ্নে মতানৈক্যে দক্ষিণ এশিয়ার আট দেশের জোট সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের (সার্ক) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ‘বাতিল করা হয়েছে’ বলে খবর দিয়েছে একটি ভারতীয় সংবাদমাধ্যম।

 

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শনিবার নিউ ইয়র্কে এ বৈঠক হওয়ার কথা ছিল। পাকিস্তান চেয়েছিল, বৈঠকে তালেবান আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক। কিন্তু ভারত এবং জোটের আরও কয়েকটি সদস্য দেশ তাতে আপত্তি জানায়।

 

সার্ক দক্ষিণ এশিয়ার আট দেশের আঞ্চলিক জোটসার্ক দক্ষিণ এশিয়ার আট দেশের আঞ্চলিক জোটবিষয়টি নিয়ে বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত বৈঠক বাতিল করা হয়েছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই।।

এবারের বৈঠকের আয়োজক ছিল নেপাল। সাধারণত প্রতিবারই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে সার্কের মন্ত্রীপর্যায়ের এ বৈঠক হয়।

 

তালেবানের সরকার এখনও আন্তর্জাতিক মহলের স্বীকৃতি পায়নি; গতমাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া কট্টরপন্থি এই গোষ্ঠীটির অন্তর্বর্তী মন্ত্রিসভার অনেক সদস্যই জাতিসংঘের কালো তালিকায় আছেন।

 

আমির খান মুত্তাকি তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ এবং এর আওতাধীন সংস্থার বৈঠকগুলোতে তার উপস্থিত হওয়ার সম্ভাবনাও কম।

 

গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এক বৈঠকে বলেন, তালেবান সরকারে তারা ছাড়া আর কেউ নেই, নেই নারী ও সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিও। এ কারণে কাবুলের এখনকার সরকারকে স্বীকৃতি দেওয়ার ‍আগে সব দেশেরই ভালো করে ভাবা উচিত। ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ছাড়াও বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা সার্কের সদস্য।

 

এএনআই বলছে, জোটের বেশিরভাগ দেশই চেয়েছিল, এবারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আফগানিস্তানের চেয়ার খালি থাকুক। পাকিস্তান তাতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে যায়। ভারতীয় এই বার্তা সংস্থা লিখেছে, সদস্য দেশগুলোর মধ্যে মতানৈক্যের কারণে বৈঠক বাতিল করা হয়েছে বলে তাদের প্রশ্নে উত্তরে জানিয়েছে সার্ক সচিবালয়।

Comments

  • Latest
  • Popular

নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

১

দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল

২

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে

৩

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার-এর সাক্ষাৎ

৫

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত

৭

মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল

৮

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

৯

কপ৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল তুরস্ক যাচ্ছেন

১০
সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি: নজরুল ইসলাম খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, সার্ককে শক্তিশালী করার মাধ্যমে
বইমেলায় সার্ক কৃষি কেন্দ্রের দুই বইয়ের মোড়ক উন্মোচন
সার্ক কৃষি কেন্দ্র অমর একুশে বইমেলা ২০২৬–এ কৃষি উন্নয়ন ও টেকসই খাদ্যব্যবস্থা বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ
দক্ষিণ এশিয়ার কৃষি রূপান্তরে সার্কের উদ্যোগে আঞ্চলিক সভা শুরু
সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনের “সার্ক সদস্য রাষ্ট্রসমূহে পুনরুজ্জীবিত কৃষি পদ্ধতির প্রসার” শীর্ষক ভার্চুয়াল
দক্ষিণ এশিয়ার কৃষিতে টেকসই পরিবর্তনের ডাক সার্কের
“দক্ষিণ এশিয়ায় কৃষি-খাদ্য ব্যবস্থার টেকসই রূপান্তরের জন্য কৃষিবান্ধব পদ্ধতির প্রসার” শীর্ষক সার্ক আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী