বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
Thursday, 20 August, 2026

বিমান বিধ্বস্ত: জাতিসংঘ ও বিভিন্ন দেশের শোক

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  22 Jul 2025, 14:52
ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এছাড়া, ভারত, পাকিস্তান ও জাপানের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে।
ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয় এক শোকবার্তায় জানায়, জাতিসংঘ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে এবং এই দুঃখজনক পরিস্থিতিতে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।
এতে আরও বলা হয়, মঙ্গলবার ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সঙ্গে জাতিসংঘ একাত্মতা প্রকাশ করছে এবং জরুরি অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশন গভীর দুঃখ প্রকাশ করে এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, 'আমরা নিহত ও তাদের পরিবার এবং আহতদের সঙ্গে আছি।'
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে দেওয়া বার্তায় লিখেছেন, ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অনেক শিক্ষার্থীর প্রাণহানিতে তিনি গভীরভাবে শোকাহত।
তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভারত বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্স পোস্টে বাংলাদেশে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক করে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, 'এমন কঠিন মুহূর্তে পাকিস্তান বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে।'
এদিকে ঢাকায় জাপান দূতাবাস এক শোকবার্তায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।
জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (অন্তর্বর্তী) নাওকি তাকাহাশি বলেন, 'মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ সম্প্রতি এটি জাইকার সঙ্গে যৌথভাবে প্রথম পিস ফ্লাওয়ার প্রবন্ধ প্রতিযোগিতা আয়োজন করেছিল। এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি এবং আহতদের দ্রুত সুস্থতা আন্তরিকভাবে কামনা করছি।'

Comments

  • Latest
  • Popular

দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবো: নতুন চেয়ারম্যান

বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম

কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক

১০
জাতিসংঘে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী / ২০৩০ সালের মধ্যে সড়কে প্রাণহানিঅর্ধেকে কমিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের
সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ও পরিবর্তিত হুমকি মোকাবিলায় আরও জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কৃত্রিম বুদ্ধিমত্তা,
জাতিসংঘের প্রতিবেদন / জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষায় ক্ষতি
সংঘাত, আর্থ–সামাজিক সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে ২৫ কোটির বেশি শিশু–কিশোরের শিক্ষা ব্যাহত হচ্ছে।
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ
রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের আহ্বান জাতিসংঘে পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সেই সঙ্গে বাংলাদেশ জানিয়েছে, বাস্তুচ্যুত