সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
Monday, 21 September, 2026

প্রিটোরিয়ায় বাংলাদেশ হাই কমিশনে জুলাই যোদ্ধাদের স্মরণে ”জুলাই বিয়োন্ড বর্ডারস” অনুষ্ঠানের উদ্বোধন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  31 Jul 2025, 14:58

জুলাই বিপ্লবের বর্ষপূতি উপলক্ষে জুলাই যোদ্ধাদের স্মরণে সপ্তাহব্যাপী ”জুলাই বিয়োন্ড বর্ডারস” অনুষ্ঠানের উদ্বোধন করেছে প্রিটোরিয়ায় বাংলাদেশ হাই কমিশন। হাই কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়েছে।

গতকাল বুধবার (৩০ জুলাই, ২০২৫) এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রায় ৫০ জন বিভিন্ন পেশাজীবী বাংলাদেশি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শুরুতে প্রিটোরিয়ায় বাংলাদেশের নিযুক্ত হাইকমিশনার শাহ্ আহমেদ শফী উপস্থিত সকলকে স্বাগত জানান এবং জুলাই যোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন ।

এরপর তিনি আমন্ত্রিত অতিথিসহ আলোকচিত্র ও গ্রাফিতি পরিদর্শন করেন এবং প্রামাণ্যচিত্র দেখেন ।

৩০ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ( শনিবার সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত এবং রবিবার ব্যতীত) বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া-তে এ আলোকচিত্র, গ্রাফিতি এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলবে । ৪ আগস্ট সোমবার আলোকচিত্র, গ্রাফিতি এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুধু বিদেশি কূটনীতিকদের জন্য উন্মুক্ত থাকবে। ৫ আগস্ট জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া আয়োজনের মধ্য দিয়ে ”জুলাই বিয়োন্ড বর্ডারস” অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে ।
 

Comments

  • Latest
  • Popular

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

১০
পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে মরিশাসে বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে মরিশাসের
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার
পৃথক ভূখণ্ডে সাহসের একই কালিতে লেখা আলজেরিয়া আর বাংলাদেশের ইতিহাস: রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি
ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি বলেছেন, পৃথক ভূখণ্ডে রচিত হলেও সাহসের একই কালিতে রচিত হয়েছে
রাষ্ট্রদূত নাজমুল হুদার সাথে বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের প্রতিনিধি দলের মতবিনিময়
বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল (০৬ সেপ্টেম্বর) আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন