শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
Saturday, 08 August, 2026

তারেক রহমানকে অভিনন্দন জানালেন শেহবাজ শরীফ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  13 Feb 2026, 11:45

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপি।
আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও ইতোমধ্যে দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করে শেহবাজ বলেন, ‘বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে বড় জয়ে নেতৃত্বও দেওয়ায় আমি জনাব তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও আমি অভিনন্দন জানাই। দুই দেশের ঐতিহাসিক, ভ্রাতৃসূলভ, বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে ও শান্তি, স্থিতিশীলতা, দক্ষিণ এশিয়া তথা সামগ্রিক উন্নয়নের অভিন্ন লক্ষ্য পূরণে আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।’ 
ইতোমধ্যে তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন। 
পাশাপাশি, বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে।  
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টির মধ্যে ২৯৯টি আসনের ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। অনানুষ্ঠানিক ফল অনুসারে বিএনপি ও শরীক দলগুলো ১৭০ আসনে এগিয়ে আছে। 
দ্য ডেইলি স্টারের হাতে আসা ১১৪টি আসনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বিএনপি জোট ৯০, জামায়াত জোট ১৯ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি এবং স্বতন্ত্র প্রার্থী চার আসনে জয়ী হয়েছে।

Comments

  • Latest
  • Popular

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত

রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান ট্রাক সংগীতের আয়োজন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

মানবপাচার ও অনলাইন স্ক্যাম স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১০
প্রত্যর্পণ আইনি বিষয়, শেখ হাসিনার ক্ষেত্রেও সে অনুযায়ী হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রেও সেটি আইন অনুযায়ী
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও দুই দেশের সম্পর্কের গতিপথের ওপর নজর রেখেছে
বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, শুরু ২৮ জুন
বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ
নেপালের স্পিকারের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান আজ নেপালের প্রতিনিধি সভার স্পিকার ডোল প্রসাদ আরিয়ালের সাথে