সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
Monday, 21 September, 2026

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  03 Aug 2026, 23:05

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সদস্যদের জন্য দুই দিনব্যাপী অগ্নি নিরাপত্তা ও জরুরি উদ্ধার বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে ২ ও ৩ আগস্ট এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এই প্রশিক্ষণে ক্র্যাবের মোট ৪৮ জন সদস্য অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহ উদ্দিন এবং সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. মোস্তফা মহসিন, ক্র্যাবের পক্ষ থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক এম এম বাদশাসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুই দিনের প্রশিক্ষণে সাংবাদিকদের বিভিন্ন দুর্যোগকালীন পরিস্থিতির মোকাবিলায় হাতে-কলমে শিক্ষা প্রদান করা হয়। প্রশিক্ষণের মূল বিষয়বস্তুর মধ্যে ছিল অগ্নি নির্বাপণ পদ্ধতি, জরুরি উদ্ধার প্রক্রিয়া, প্রাথমিক চিকিৎসা এবং ভূমিকম্প ব্যবস্থাপনা। এছাড়া প্রতিকূল পরিবেশে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা কীভাবে নিশ্চিত করতে হয়, সে বিষয়েও বিস্তারিত ধারণা দেওয়া হয়।
সোমবার প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার অংশগ্রহণকারী সকল সংবাদকর্মীদের হাতে সনদপত্র তুলে দেন। 

Comments

  • Latest
  • Popular

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

১০
আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
রাজধানীর আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শনিবার অনুষ্ঠিত হয়েছে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। চিকিৎসা
সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ এ
সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ঢাকার সাভারের আমিনবাজারে সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই (নিরস্ত্র) মোঃ আলতাফ হোসেনের
ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা মহানগরীতে চলমান ও গৃহীতব্য মেগা প্রকল্পসমূহের নির্মাণকাজের কারণে উদ্ভূত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা