রোববার, ০৯ আগস্ট, ২০২৬
Sunday, 09 August, 2026

দেশের জিডিপি এখন সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে ছাড়িয়ে গেছে

  16 Jan 2023, 22:53

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৪ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশের অর্থনীতি এখন শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশের জিডিপি এখন মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের উপরে অবস্থান করছে। বিশ্ব অর্থনীতির র‌্যাঙ্কিংয়ে ৩৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ  সদস্যরা এ কথা বলেন। 
গত ৫ জানুয়ারি সংবিধান অনুযায়ি বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনে সংসদে রাষ্ট্রপতি এ ভাষণ দেন। রীতি অনুযায়ি এ ভাষণ সম্পর্কে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবটি সমর্থন করেন সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকার।
ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার ষষ্ঠ দিনে আজ অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সরকারি দলের সদস্য ফারুক খান, মোসলেম উদ্দিন, আনোয়ারুল আজিম (আনার), জাফর আলম, আব্দুল মান্নান, রেজাউল করিম বাবলু, গাজী মোহাম্মদ শাহেদ, খাদিজাতুল আনোয়ার, জাকিয়া তাবাসসুম, রতœা আহমেদ, বিকল্পধারার সদস্য আবদুল মান্নান এবং গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। 
তারা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যোগাযোগ, আর্থ-সামাজিক, শিক্ষা, যুব ও ক্রীড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। 
আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘বিএনপি শাসনামলে সামগ্রিক জিডিপি ছিল মাত্র ৬০ বিলিয়ন মার্কিন ডলার অথচ এখন তা ৪৬৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুরের জিডিপি বিবেচনা করলে তা তার চেয়েও বেশি।’
তিনি বলেন, ‘যেখানে সিঙ্গাপুরের জিডিপি এখন সর্বকালের সর্বোচ্চ ৩৯৬.৯৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং মালয়েশিয়ায় এটি ৩৭২.৯৮ বিলিয়ন মার্কিন ডলার।
সরকারি দলের সদস্য ফারুক খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে মাঝারি আয়ের দেশে পরিণত হয়েছে।
গণফোরামের সংসদ সদস্য সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের নির্ধারিত সময়সীমার মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট ও সমৃদ্ধ দেশ।
১৯৭১ সাল থেকে ছত্রিশ বছরে মাথাপিছু আয় ছিল মাত্র ৬০০ মার্কিন ডলার, কিন্তু গত চৌদ্দ বছরে তা ২৪০০ মার্কিন ডলারে পৌঁছেছে উল্লেখ করে বিকল্পধারা বাংলাদেশের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, এই উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।
বিএনপি-জামায়াতের ভূমিকার কঠোর সমালোচনা করে খুলনা-৬ আসনের আখতারুজ্জামান বলেন, নতুন প্রজন্ম জেগে উঠেছে, দেশে বিএনপি-জামায়াতের দুঃশাসন আর আসবে না।  

Comments

  • Latest
  • Popular

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত

রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান ট্রাক সংগীতের আয়োজন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

১০
এনজিও ফোরাম অন এডিবি ও ক্লিনের বিশ্লেষণ / এডিবির বিনিয়োগ করা একাধিক প্রকল্প কাজে আসছে না
কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনা পর্যন্ত ১৬৫ কিলোমিটারের দীর্ঘ গ্যাস পাইপলাইন প্রকল্পে বিনিয়োগ করেছে এশীয় উন্নয়ন
আইএমএফের পূর্বাভাস / শুল্কযুদ্ধে কমবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি, প্রভাব পড়বে দেশেও
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে বড় ধাক্কা খেয়েছে বৈশ্বিক অর্থনীতি। এতে চলতি বছর
চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি
বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস প্রতিষ্ঠিত সাংহাই ভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের
চার দিনের ঢাকা সফরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। আজ শনিবার