রোববার, ০৯ আগস্ট, ২০২৬
Sunday, 09 August, 2026

‘বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান খুব সীমিত’

  04 Jan 2023, 23:27

বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান খুব সীমিত বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বিদেশিরা মাঝে মাঝে আহাম্মকের মতো সুপারিশ করে। তাদের নির্বাচনের সময় প্রার্থী পাওয়া যায় না। অথচ তারা এদেশের নির্বাচন নিয়ে কথা বলতে আসে। আমরা লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি।

বুধবার (৪ জানুয়ারি) সকালে সিলেটের ইপিআই ভবনে সিভিল সার্জনের কার্যালয় আয়োজিত কমিউনিটি ক্লিনিক বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, এ দেশ পৃথিবীর মধ্যে অন্যতম দেশ। যেখানে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছে। এখানে প্রতিটি মানুষের হৃদয়ে গণতন্ত্র রয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশে নির্বাচনে ৭০ থেকে ৮০ শতকরা নাগরিক ভোট দেয়। কিন্তু অনেক দেশে ২৫ থেকে ৩০ শতাংশ নাগরিকও ভোট দেয় না। সেসব দেশের মানুষজন বাংলাদেশ নিয়ে মাঝে মাঝে আহাম্মকের মতো সুপারিশ করেন। 

মোমেন বলেন, দেশের অনেক বিরোধী দল উন্নতি চায় না বলে বিদেশে অপপ্রচার চালাচ্ছে। তারা নিজের পা কেটে অন্যের ক্ষতি করতে চায়।

Comments

  • Latest
  • Popular

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত

রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান ট্রাক সংগীতের আয়োজন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

১০
এনজিও ফোরাম অন এডিবি ও ক্লিনের বিশ্লেষণ / এডিবির বিনিয়োগ করা একাধিক প্রকল্প কাজে আসছে না
কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনা পর্যন্ত ১৬৫ কিলোমিটারের দীর্ঘ গ্যাস পাইপলাইন প্রকল্পে বিনিয়োগ করেছে এশীয় উন্নয়ন
আইএমএফের পূর্বাভাস / শুল্কযুদ্ধে কমবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি, প্রভাব পড়বে দেশেও
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে বড় ধাক্কা খেয়েছে বৈশ্বিক অর্থনীতি। এতে চলতি বছর
চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি
বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস প্রতিষ্ঠিত সাংহাই ভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের
চার দিনের ঢাকা সফরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। আজ শনিবার