বুধবার, ২৪ জুন, ২০২৬
Wednesday, 24 June, 2026

আইসিপি প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালসে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা রাষ্ট্রপতির

  30 Oct 2022, 01:12

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী মাসে অনুষ্ঠেয় ৪৫তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনালসের সকল অংশগ্রহণকারীকে স্বাগত জানিয়েছেন।

আজ এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, এটা জেনে আমি অত্যন্ত আনন্দিত যে আইসিটি বিভাগ, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল যৌথভাবে ঢাকায় প্রথমবারের মতো ৪৫তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনাল আয়োজন করছে। তিনি এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে যোগদানের জন্য দেশ-বিদেশের সকল অংশগ্রহণকারীকে স্বাগত ও ধন্যবাদ জানান। আইসিপিসি কলেজ শিক্ষার্থীদের জন্য এটি বিশ্বের বৃহত্তম প্রোগ্রামিং প্রতিযোগিতা বলেও তিনি উল্লেখ করেন । 

রাষ্ট্রপতি হামিদ বলেন, বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির এই যুগে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য প্রোগ্রামিং একটি অপরিহার্য হাতিয়ার। তিনি বলেন, যেহেতু বিশ্ব অবিশ্বাস্য গতিতে রূপান্তরিত হচ্ছে, তাই কার্যকর ও সময়োাপযোগী উপায়ে সমস্যা সমাধানের জন্য আরও বেশি জ্ঞান, দক্ষতা এবং পারদর্শিতা প্রয়োজন।

হামিদ আশা প্রকাশ করেন যে এই আইসিপিসি তরুণ প্রোগ্রামারদের নিজেদের মধ্যে তাদের ধারণা এবং জ্ঞান আদান-প্রদান এবং সমৃদ্ধ করার একটি ক্ষেত্র হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, ‘আমাকে জানানো হয়েছে যে অংশগ্রহণকারীরা বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে এসেছে এবং তারা ইতোমধ্যে অধ্যবসায় এবং দৃঢ়তার মাধ্যমে জটিল সমস্যার সমাধান করার জন্য তাদের গভীর কোডিং জ্ঞান, দক্ষতা এবং পারদর্শিতা প্রমাণ করেছে’। তিনি বিশ্বাস করেন যে বিশ্বের নেতৃত্ব এবং এর বহুমাত্রিক সমস্যা সমাধানে তারা নিশ্চয়ই ভবিষ্যতে মহান প্রতিভা হয়ে উঠবে ।

রাষ্ট্রপতি বলেন, ‘৪৫তম ওয়ার্ল্ড ফাইনালের আয়োজক হিসেবে ঢাকাকে নির্বাচিত করার জন্য আমি আইসিপিসি ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং এই অনুষ্ঠানের ব্যাপক সাফল্য কামনা করছি’। তিনি  বলেন, আইসিটি সেক্টর, যা গত কয়েক বছরে অসাধারণ প্রবৃদ্ধি অর্জন করেছে। এটি বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে একটি। তিনি বলেন, ‘আমি আশা করি, এই আইসিপিসি আইসিটি সেক্টর থেকে আমাদের তরুণ প্রতিভাদের অনুপ্রাণিত করতে অনুপ্রেরণামূলক ভূমিকা পালন করবে’।

Comments

  • Latest
  • Popular

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষায় ক্ষতি

রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫-১৭টি দ্বিপক্ষীয় দলিল

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই

জাতিসংঘে পররাষ্ট্র প্রতিমন্ত্রী:আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

ওয়াইটিবি'র-এর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মার্কিন বাণিজ্য চুক্তি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

১০
এনজিও ফোরাম অন এডিবি ও ক্লিনের বিশ্লেষণ / এডিবির বিনিয়োগ করা একাধিক প্রকল্প কাজে আসছে না
কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনা পর্যন্ত ১৬৫ কিলোমিটারের দীর্ঘ গ্যাস পাইপলাইন প্রকল্পে বিনিয়োগ করেছে এশীয় উন্নয়ন
আইএমএফের পূর্বাভাস / শুল্কযুদ্ধে কমবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি, প্রভাব পড়বে দেশেও
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে বড় ধাক্কা খেয়েছে বৈশ্বিক অর্থনীতি। এতে চলতি বছর
চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি
বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস প্রতিষ্ঠিত সাংহাই ভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের
চার দিনের ঢাকা সফরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। আজ শনিবার