রোববার, ২১ জুন, ২০২৬
Sunday, 21 June, 2026

গত অর্থবছরের রেমিট্যান্স প্রবাহ রেকর্ড সর্বোচ্চ ২৪.৭৭ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
  06 Jul 2021, 01:35

কোভিড-১৯ মহামারীর মধ্যেও প্রবাসী বাংলাদেশীদের বর্ধিত হারে অর্থপ্রেরণ অব্যাহত থাকার ফলে সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড সর্বোচ্চ ২৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, প্রবাসী বাংলাদেশীরা ২০২০-২০২১ অর্থবছরে ২০১৯-২০২০ অর্থবছরের তুলনায় ৩৬ শতাংশ বেশি রেমিট্যান্স প্রেরণ করে। এর আগের বছর এটি ছিল ১৮.২০ বিলিয়ন ডলার। কোভিড-১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে অর্থনীতির অন্যতম প্রধান ব্যারোমিটার রেমিট্যান্স প্রবাহ ২০২০ সালের মার্চ থেকে মে মাসে কমে গিয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের প্রধান মুখপাত্র এম সিরাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ব্যাংক প্রবাসী বাংলাদেশীদের (এনআরবি) উৎসাহিত করতে আইনী চ্যানেলগুলো সহজতর করার উদ্যোগ নেওয়ায় চলতি ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড সর্বোচ্চ হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক রেমিট্যান্স প্রবাহ দেখে প্রতীয়মান হয় যে, এটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং ২০২১-২২ অর্থবছরেও এই প্রবণতা অব্যাহত থাকবে।

২০২১ অর্থবছরে অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল এ ছয়টি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৬.১১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে এবং একটি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক- বাংলাদেশ কৃষি ব্যাংক ০.৪১ বিলিয়ন ডলার পেয়েছে। রাষ্টায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ২.৮২ বিলিয়ন ডলার, জনতা ব্যাংক ০.৯৫ বিলিয়ন, রূপালী ব্যাংক ০.০৮ বিলিয়ন, সোনালী ব্যাংক ১.৫৩ বিলিয়ন এবং বেসিক ব্যাংক ০.০০২২৩ বিলিয়ন ডলার পেয়েছে।

এ ছাড়া প্রবাসীরা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ১৮.১৪ বিলিয়ন ডলার প্রেরণ করেছেন।

Comments

  • Latest
  • Popular

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫-১৭টি দ্বিপক্ষীয় দলিল

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই

জাতিসংঘে পররাষ্ট্র প্রতিমন্ত্রী:আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

ওয়াইটিবি'র-এর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মার্কিন বাণিজ্য চুক্তি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

নেপালের স্পিকারের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

১০
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ রোববার সকালে দেশটির শাহানিয়া এলাকায়
স্পেনে বৈধ হচ্ছেন নথিহীন ১৫ হাজার বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী
প্রায় ৫ লাখ অনিবন্ধিত অভিবাসীর জন্য বিশেষ বৈধকরণ কর্মসূচি ঘোষণা করেছে স্পেন সরকার। এ সুবিধার
সৌদি আরবে নির্মাণাধীন ভবনের লিফট থেকে পড়ে এক বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে নির্মাণাধীন ভবনের লিফট থেকে পড়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ১১ এপ্রিল হাসপাতালে তাঁর
ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শিগগিরই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা
ওমানের শ্রমমন্ত্রী ড.মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদির সাথে গতকাল বাংলাদেশের প্রবাসী কল্যাণ