মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
Tuesday, 08 September, 2026

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক
বিশেষ প্রতিনিধি, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  08 Sep 2026, 20:55

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। গতকাল রাতে রিয়াদ–তায়েফ সড়কের রিদওয়ান ব্রিজের প্রায় ৭ কিলোমিটার পর আল-হাওয়িয়াহর দিকে একটি ইনোভা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু ঘটে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

দুর্ঘটনায় নিহত প্রবাসীরা হলেন- করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া এবং শাহ আলম। দুর্ঘটনা-সংক্রান্ত আরবি নথি অনুযায়ী নিহত চারজনই বাংলাদেশি নাগরিক এবং তাদের সবার বাড়ি সিলেট বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। নিহতদের মরদেহ বর্তমানে আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক।

এক শোকবার্তায় তারা জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নিহত প্রবাসী ভাইদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই অসীম কষ্ট সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

Comments

  • Latest
  • Popular

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠানের আহ্বান ফলকার টুর্কের

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই এ দেশের সবাই সমান অধিকার ভোগ করবে- স্বরাষ্ট্রমন্ত্রী

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আরো সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা সজীব ভুঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইরানের রাষ্ট্রদূতের, মধ্যপ্রাচ্য উত্তেজনার অবসান প্রত্যাশা ঢাকার

হরমুজ দিয়ে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না: ইরানের রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

১০
মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ
মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল
বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম
সিন্ডিকেট মুক্ত, স্বচ্ছ ও কম খরচে মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন
সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে ভয়াবহ আগুনে অন্তত ১৬ বাংলাদেশির প্রাণ গেছে। গত রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ রোববার সকালে দেশটির শাহানিয়া এলাকায়