সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
Monday, 12 October, 2026

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  10 Aug 2026, 13:53
প্রতীকী ছবি

সৌদি আরবে ভয়াবহ আগুনে অন্তত ১৬ বাংলাদেশির প্রাণ গেছে। গত রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধৃত করে বলা হয়েছে, গতকাল রোববার দুপুর ২টার দিকে রিয়াদের আল-শিফা থানার আওতাধীন মুসা শিল্প এলাকার একটি সোফা কারখানায় আগুন লাগে, এতে ঘটনাস্থলেই ১৬ জন প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের সবাই বাংলাদেশের নাগরিক।
গতকাল দিবাগত রাত দেড়টার দিকে (বাংলাদেশ সময়) যখন বিজ্ঞপ্তিটি জারি করা হয়, তখনও স্থানীয় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছিল।
রিয়াদে বাংলাদেশ দূতাবাস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লেবার ওয়েলফেয়ার উইংয়ের কাউন্সিলর (শ্রম) রেজায়ে রাব্বিকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং মৃতদের শনাক্ত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগুনে নওগাঁ, নাটোর এবং রাজশাহীর ১৬ জন প্রবাসীর প্রাণ গেছে। এতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
সাংবাদিক সম্মেলনে বায়রা নেতারা / মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে
রিক্রুটিং এজেন্সিগুলো স্বার্থকে বিবেচনা না করে দেশ ও কর্মীদের কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নাগরিক
মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ
মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল
বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম
সিন্ডিকেট মুক্ত, স্বচ্ছ ও কম খরচে মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন