মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
Tuesday, 13 October, 2026

মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  24 Aug 2026, 13:10

মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)। রোববার (২৩ আগস্ট) বায়রা নেতৃবৃন্দ এক বিবৃতিতে এই উদ্বেগ জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রেরণের জন্য সম্প্রতি মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা প্রকাশের খবরে আমরা গভীর উদ্বেগ, হতাশা ও প্রতিবাদ জানাচ্ছি। অতীতের তিক্ত অভিজ্ঞতার পর আবারও সীমিতসংখ্যক এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া শ্রমবাজার পরিচালিত হলে তা নতুন করে সিন্ডিকেট ও একচেটিয়া ব্যবসার সুযোগ সৃষ্টি করবে বলে আমরা আশঙ্কা করছি। মালয়েশিয়া শ্রমবাজারে অতীতেও সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়ার কারণে সিন্ডিকেশন, অতিরিক্ত অভিবাসন ব্যয়, অনিয়ম, বৈষম্য এবং কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছিল। এর ফলে একদিকে সাধারণ কর্মীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যদিকে দেশের বিপুলসংখ্যক বৈধ ও অভিজ্ঞ রিক্রুটিং এজেন্সি কর্মী প্রেরণের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আমাদের প্রশ্ন-সরকার কর্তৃক প্রায় ২৫০০ লাইসেন্সপ্রাপ্ত বৈধ রিক্রুটিং এজেন্সি থাকা সত্ত্বেও কেন মাত্র ২৫টি এজেন্সির মধ্যে মালয়েশিয়া শ্র-মবাজার সীমাবদ্ধ থাকবে? কোনো বিশেষ গোষ্ঠীকে একচেটিয়া সুবিধা দিয়ে অন্য বৈধ এজেন্সিগুলোকে বঞ্চিত করা হলে শ্রমবাজারে সুস্থ প্রতিযোগিতা ব্যহত হবে এবং অভিবাসন ব্যয় বৃদ্ধির ঝুঁকি তৈরি হবে।

আমরা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি। প্রকাশিত ২৫ এজেন্সির তালিকা ও নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করে কোনো ধরনের সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবস্থা কার্যকর না করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে নেপালে ২৫ টি এজেন্সি নিয়ে সিন্ডিকেট প্রত্যাখ্যান করেছেন।

আমাদের দাবি

১. ২৫ এজেন্সিকেন্দ্রিক সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবস্থা অবিলম্বে বন্ধ করতে হবে।

২. মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও বৈষম্যহীনভাবে সকল বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করতে হবে।

৩. কর্মীদের স্বার্থে সরকার নির্ধারিত যৌক্তিক ও কম অভিবাসন ব্যয় নিশ্চিত করতে হবে, যাতে কোনো গোষ্ঠী অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ না পায়।

৪. প্রয়োজনে সরকারি প্রতিষ্ঠান BOESL-এর মাধ্যমে One Stop Service চালু করে সকল বৈধ রিক্রুটিং এজেন্সিকে সমানভাবে কর্মী প্রেরণের সুযোগ দিতে হবে।

আমরা বিশ্বাস করি, বর্তমান সরকার অতীতের বিতর্কিত সিন্ডিকেট ব্যবস্থার পুনরাবৃত্তি হতে দেবে না। দেশের রেমিট্যান্স, বৈদেশিক কর্মসংস্থান এবং সাধারণ কর্মীদের স্বার্থে মালয়েশিয়া শ্রমবাজারকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণে না দিয়ে সকল বৈধ রিক্রুটিং এজেন্সির অংশগ্রহণে উন্মুক্ত, প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ ব্যবস্থায় পরিচালনা করাই হবে জনস্বার্থসম্মত সিদ্ধান্ত।

সরকারের প্রতি আমাদের আহ্বান- "মালয়েশিয়া শ্রমবাজারে পুনরায় সিন্ডিকেট নয়-২৫ এজেন্সির একচেটিয়া ব্যবস্থা বন্ধ করে সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ নিশ্চিত করুন।" সিন্ডিকেটমুক্ত শ্রমবাজারই নিশ্চিত করতে পারে কম অভিবাসন ব্যয়, স্বচ্ছতা ও কর্মীদের অধিকার।

বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়ারা)'র সদস্যদের পক্ষে, স্বাক্ষর দাতারা হলেন: মজিবুর রহমান মজু (সাবেক এমপি) সাবেক এমপি ও সহসভাপতি বায়রা, রিয়াজুল ইসলাম
সাবেক সিনিয়র সহসভাপতি, বায়রা, এম এ ছালাম সাবেক যুগ্ম মহাসচিব, বায়রা, ফখরুল ইসলাম সাবেক যুগ্ম মহাসচিব, বায়রা,  নুরুল আমিন সাবেক যুগ্ম মহাসচিব, বায়রা, আকবর হোসেন মঞ্জু সাবেক যুগ্ম মহাসচিব, বায়রা, মফিজ উদ্দিন সাবেক যুগ্ম মহাসচিব, বায়রা,  কাজী এম এ কাসেম স্বত্বাধিকারী- আল-জাজিরা ইন্টারন্যাশনাল, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সাবেক যুগ্ম মহাসচিব, বায়রা, মোহাম্মদ মোজাম্মেল হক সাবেক সাংস্কৃতিক সম্পাদক, বায়রা,  কামাল উদ্দিন দিলু পলি ওয়ার্ড সাভিসেস,  মোহাম্মদ আলী সাবেক ইসি সদস্য, বায়রা,  ড. আশাদুজ্জামান প্রিমিয়ার কনসালটেন্ট, হক জহিরুল জুও আল খালিজ ইন্টারন্যাশনাল, ফজলুল মতিন তৌহিদ সাবেক ইসি সদস্য, বায়রা, এ.কে. আজাদ মাহারুন ওভারসীজ, মোশাররাফ হোসেন আল ওয়াহীদ মানপওয়ার সার্ভিসেস,  আলহাজ্ব আব্দুল মাতিন সামিয়া ওভারসীজ, জহিরুল ইসলাম এনোন রিক্রুটমেন্ট এজেন্সি,  আব্দুল ফজল বাচ্চু সহ অন্য সদস্যবৃন্দ।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
সাংবাদিক সম্মেলনে বায়রা নেতারা / মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে
রিক্রুটিং এজেন্সিগুলো স্বার্থকে বিবেচনা না করে দেশ ও কর্মীদের কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নাগরিক
বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম
সিন্ডিকেট মুক্ত, স্বচ্ছ ও কম খরচে মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন
সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে ভয়াবহ আগুনে অন্তত ১৬ বাংলাদেশির প্রাণ গেছে। গত রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক