সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
Monday, 12 October, 2026

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেট চান না বায়রার সদস্যরা, মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  22 Apr 2025, 16:58
কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বরং সব বৈধ এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করাসহ বিভিন্ন দাবি নিয়ে আজ সোমবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন বায়রার সদস্যরা ছবি: সংগৃহীত

কর্মী পাঠাতে মালয়েশিয়ার সঙ্গে সই করা বাংলাদেশের সমঝোতা স্মারক সংশোধনের দাবি তুলেছেন রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রার সদস্যরা। তাঁরা বলছেন, মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট (চক্র) চান না বায়রার সদস্যরা। এ শ্রমবাজার কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বরং সব বৈধ এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে হবে। কম খরচে কর্মী পাঠানো নিশ্চিত করতে হবে।
আজ সোমবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জমা দেওয়া স্মারকলিপিতে এসব কথা বলেছেন বায়রার সদস্যরা। এতে আরও বলা হয়, মালয়েশিয়ায় কর্মী নিয়োগের বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত অনলাইন সফটওয়্যার বাতিল করার জন্য মালয়েশিয়া সরকারের কাছে দাবি জানাতে হবে। সিন্ডিকেটের হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
স্মারকলিপিতে বলা হয়, সাবেক ফ্যাসিবাদী সরকারের প্রত্যক্ষ মদদে মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করে হাজার কোটি টাকা লোপাট করেছেন সিন্ডিকেটের হোতা রুহুল আমিন ওরফে স্বপন ও বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক আমিনুল ইসলাম বিন আবদুন নূর ওরফে আমিন নূর। বর্তমানে রাজনীতিতে প্রভাবশালী কিছু নেতাকে নিয়ে তাঁরা নতুন করে সিন্ডিকেট গড়ার অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। তাঁরা সরকারকে বোঝানোর চেষ্টা করছেন, সিন্ডিকেট ছাড়া মালয়েশিয়া কর্মী নেবে না, যা মোটেই সত্য নয়।
৪৫৩টি রিক্রুটিং এজেন্সি মালিকদের স্বাক্ষরসহ স্মারকলিপি জমা দিয়েছেন বায়রার সদস্যরা। তাঁদের পক্ষ হয়ে স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন বায়রার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট নোমান চৌধুরী, বিএনপির ঢাকা জেলা সভাপতি ও বায়রার সদস্য খন্দকার আবু আশফাক, সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম ও আকবর হোসেন, সাবেক সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির সাবেক সদস্য মোস্তফা মাহমুদ।
রিয়াজুল ইসলাম, খন্দকার আবু আশফাক, মোহাম্মদ ফখরুল ইসলাম ও আকবর হোসেন সিনিয়র সচিবের কক্ষে আলোচনা করেন। স্মারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের খন্দকার আবু আশফাক বলেন, আগের সিন্ডিকেট থেকে কিছু বাদ দিয়ে নতুন কাউকে যুক্ত করার চেষ্টা করছে। এবার কোনোভাবেই সিন্ডিকেট হতে দেওয়া হবে না, প্রতিরোধ করা হবে। বিএনপির কেউ সিন্ডিকেটে বিশ্বাসী নয়। যদি কেউ সিন্ডিকেটে যায়, ব্যক্তি হিসেবে যাবে, দল হিসেবে নয়।
মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ও সিনিয়র সচিবের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সিনিয়র সচিবের সঙ্গে আলোচনাও হয়েছে। সরকারও সিন্ডিকেট চায় না বলে সচিব জানিয়েছেন। সমঝোতা স্মারক সংশোধনে তাঁরা কাজ করবেন বলেও আশ্বাস দিয়েছেন।
কম খরচে কর্মী পাঠানোর একটি বিকল্প উপায়ও তুলে ধরা হয়েছে স্মারকলিপিতে। এতে বলা হয়, সরকারিভাবে বিএমইটি আগ্রহী কর্মীদের ডেটাবেজ (তথ্যভান্ডার) তৈরি করতে পারে। সেই ডেটাবেজ থেকে রিক্রুটিং এজেন্সি কর্মী সংগ্রহ করবে। সরকার নির্ধারিত খরচ ব্যাংকের মাধ্যমে জমা দেবেন কর্মী। পুরো নিয়োগপ্রক্রিয়া তত্ত্বাবধান করবে বিএমইটি।
তাঁরা অভিযোগ করেছেন, সিন্ডিকেটকে গতবার কর্মীপ্রতি ১ লাখ ৫২ হাজার টাকা করে দিতে হয়েছে। এর মধ্যে ৫ হাজার রিঙ্গিত বা ১ লাখ ২৫ হাজার টাকা নিত অনলাইন সফটওয়্যারের মালিকানা প্রতিষ্ঠান বেস্টিনেট, যার মালিক আমিন নূর। দেশ থেকে এ টাকা গ্রহণ করতেন তাঁর স্থানীয় প্রতিনিধি রুহুল আমিন। মালয়েশিয়া শ্রমবাজার ওই দুজন ব্যক্তির কাছে জিম্মি ছিল। এতে মালয়েশিয়া যেতে কর্মীর খরচ হয়েছে ৪ থেকে ৫ লাখ টাকা।
স্মারকলিপিতে বলা হয়, মালয়েশিয়া ১৪টি দেশ থেকে কর্মী নিলেও কোনো দেশের জন্য নির্দিষ্ট এজেন্সিকে বাছাই করে দেওয়া হয় না। ওই সব দেশ থেকে সব এজেন্সি কর্মী পাঠাতে পারে। গত ফ্যাসিস্ট সরকারের আমলে উদ্দেশ্যপ্রণোদিত ও সুপরিকল্পিতভাবে দুই দেশের মধ্যে স্বাক্ষর হওয়া সমঝোতা স্মারকে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া সরকারকে বাছাই করার দায়িত্ব প্রদানের মধ্য দিয়ে সিন্ডিকেটের বীজ বপন করা হয়।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
সাংবাদিক সম্মেলনে বায়রা নেতারা / মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে
রিক্রুটিং এজেন্সিগুলো স্বার্থকে বিবেচনা না করে দেশ ও কর্মীদের কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নাগরিক
মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ
মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল
বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম
সিন্ডিকেট মুক্ত, স্বচ্ছ ও কম খরচে মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন