মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
Tuesday, 17 November, 2026

ঢাকায় রাশিয়ান হাউসের আয়োজনে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে গোলটেবিল বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  16 Aug 2025, 14:36

গতকাল শুক্রবার ঢাকায় রাশিয়ান হাউসের উদ্যোগে বাংলাদেশি গণমাধ্যমের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অনলাইন, প্রিন্ট ও টেলিভিশন চ্যানেলসহ ৩০টিরও বেশি গণমাধ্যম প্রতিনিধি অংশগ্রহণ করেন।

আলোচনায় রাশিয়ান হাউসের কৌশলগত অগ্রাধিকার এবং আসন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়। বিশেষভাবে জোর দেওয়া হয় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক, শিক্ষামূলক ও মানবিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে।

অংশগ্রহণকারীরা দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির উপায় সম্পর্কেও মতবিনিময় করেন।

ঢাকার রাশিয়ান হাউস উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে, যারা তাদের সক্রিয় ভূমিকার মাধ্যমে রাশিয়ান হাউসের কার্যক্রমকে জনগণের সামনে তুলে ধরছেন। তাদের সহযোগিতা বাংলাদেশের মানুষের মাঝে রাশিয়ান সংস্কৃতি, বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই গোলটেবিল বৈঠকের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, গণমাধ্যমের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা ঢাকার রাশিয়ান হাউসের বহুমুখী কার্যক্রমকে তুলে ধরতে এবং বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও মজবুত করতে সহায়ক।
 

Comments

  • Latest
  • Popular

নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

১

দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল

২

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে

৩

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার-এর সাক্ষাৎ

৫

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত

৭

মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল

৮

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

৯

কপ৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল তুরস্ক যাচ্ছেন

১০
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্র
ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন
বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উপলক্ষে ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে শুক্রবার  বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এক
আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে বুধবার ঢাকায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।