সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
Monday, 12 October, 2026

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্য থাকবে না: লুৎফে সিদ্দিকী

কূটনৈতিক  প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  21 May 2025, 15:14
লুৎফে সিদ্দিকী ফাইল ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না।
বাংলাদেশি কর্মী পাঠাতে আজ বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন লুৎফে সিদ্দিকী।
লুৎফে সিদ্দিকী বলেন, গত বছর শ্রমবাজারটি বন্ধ হওয়ার কারণে সব প্রক্রিয়া শেষ করেও যেতে না পারা প্রায় আট হাজার কর্মী প্রথম ধাপে যাবেন। তাঁদের সরকারি ব্যবস্থাপনায় বোয়েসেলের মাধ্যমে দ্রুত পাঠানো হবে।’
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত আরও বলেন, বাংলাদেশে অধিক সংখ্যক রিক্রুটিং এজেন্সি থাকায় মালয়েশিয়া সরকার সীমিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিতে আগ্রহী। তাই এই যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনে সমঝোতা স্মারক সংশোধন করার আলোচনা হবে।
শ্রমবাজার ইস্যুতে মালয়েশিয়া কোনো শর্ত দেয়নি জানিয়ে লুৎফে সিদ্দিকী বলেন, অতীতে যারা সিন্ডিকেট করেছে, তাদের মামলা প্রত্যাহারসহ মালয়েশিয়া সরকার কোনো শর্ত দেয়নি। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকার আন্তমন্ত্রণালয় বৈঠক করছে। কর্মী নেওয়ার বিষয়টি মালয়েশিয়া সরকার খুবই আন্তরিকভাবে দেখছে। দুই পক্ষই স্বচ্ছতা বজায় রাখতে চায়।
বৈঠকে মালয়েশিয়ার সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ম. শাহরিন বিন উমর। এই বৈঠকে দেশটিতে কর্মী পাঠানের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার কথা আছে।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
সাংবাদিক সম্মেলনে বায়রা নেতারা / মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে
রিক্রুটিং এজেন্সিগুলো স্বার্থকে বিবেচনা না করে দেশ ও কর্মীদের কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নাগরিক
মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ
মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল
বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম
সিন্ডিকেট মুক্ত, স্বচ্ছ ও কম খরচে মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন