সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
Monday, 12 October, 2026

ইরান থেকে দেশে ফিরতে আড়াই শ বাংলাদেশির নিবন্ধন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  25 Jun 2025, 00:52
পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরান থেকে দেশে ফিরে আসতে এখন পর্যন্ত ২৫০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে ৯০ জনকে পাকিস্তান স্থলসীমান্ত দিয়ে ফেরত আনা হবে। এরই মধ্যে ওই ৯০ জন যাতে ইরান থেকে  সীমান্ত পার হয়ে পাকিস্তানে সহজে প্রবেশ করতে পারেন, সে জন্য ইসলামাবাদকে তথ্য দিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুরুতে নারী–শিশুদের পাশাপাশি ইরানে চিকিৎসার জন্য যাওয়া লোকজনকে দেশে ফেরানোর পরিকল্পনা করা হয়েছে। তেহরানের বাংলাদেশ দূতাবাসে যেসব বাংলাদেশি নিবন্ধন করেছেন তাঁদের স্থলপথে ইরান থেকে পাকিস্তানে নেওয়া হবে। দেশে ফিরতে বাংলাদেশিরা ইরানের মারজাভেহ থেকে বেলুচিস্তান প্রদেশের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। এরপর তাঁদের ফ্লাইটে করাচি থেকে দুবাই ট্রানজিট নিয়ে ঢাকায় আনার পরিকল্পনা রয়েছে। করাচি থেকে দুবাই ছাড়াও অন্যান্য বিকল্প রুটও বিবেচনায় রাখা হচ্ছে। তাঁদের যাত্রা শুরুর পুরো বিষয়টি নির্ভর করছে সেখানকার বাস্তব পরিস্থিতির ওপর। এরই মধ্যে প্রায় ৯০ জনের তথ্য পাকিস্তান কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে।
সরকারের উচ্চপদস্থ এক কর্মকর্তা এই প্রতিবেদককে জানান, সরকারের উচ্চ পর্যায় থেকে ইরান থেকে বাংলাদেশিদের পাকিস্তান হয়ে ফেরত আনার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে বর্তমানে প্রায় দুই হাজার বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে তেহরানে রয়েছেন প্রায় ৪০০ জন। দেশটিতে তালিকাভুক্ত বাংলাদেশির সংখ্যা ৬৭২ জন, যাঁদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন। দেশে ফিরতে আগ্রহী সব বাংলাদেশিকে দ্রুত নাম-ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যসহ তেহরানে বাংলাদেশ দূতাবাসে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
এ লক্ষ্যে যেকোনো তথ্য ও সহায়তার জন্য হটলাইন নম্বরগুলোয় যোগাযোগ করতে বলা হয়েছে—বাংলাদেশ দূতাবাস, তেহরান (হটলাইন): +৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫। পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (হটলাইন): +৮৮০১৭১২০১২৮৪৭।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইরানের রাষ্ট্রদূতের, মধ্যপ্রাচ্য উত্তেজনার অবসান প্রত্যাশা ঢাকার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।
হরমুজ দিয়ে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না: ইরানের রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি বহনকারী জাহাজ
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।  আজ বাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ / ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা চাইলেন রাষ্ট্রদূত
ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে যাতায়াত ও পড়াশোনা সহজ করতে অন অ্যারাইভাল ভিসা চেয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইউসেফ