রোববার, ২৫ অক্টোবর, ২০২৬
Sunday, 25 October, 2026

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কূটনৈতিক প্রতিবেদক
  06 Jun 2022, 23:36
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সাক্ষাৎ করেছেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর অফিসে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা দু’দেশের বন্ধুত্ব ও জাপানে অধিকসংখ্যক দক্ষ কর্মী প্রেরণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশের কর্মীদের দক্ষতা ও পরিশ্রমী মনোভাবের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশের অবকাঠামো ও অন্যান্য খাতে সুনামের সাথে কাজ করছে। মন্ত্রী সে দেশে আরো অধিক কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য রাষ্ট্রদূতের প্রতি আহবান জানান।

এ সময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র মহাপরিচালক মো. শহিদুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মল্লিক আনোয়ার হোসেন, জাপান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন এন্ড ইকোনোমিক অ্যাফেয়ার্সের হারুতা হিরোকি এবং প্রথম সচিব তাবেই ইয়াসুশি উপস্থিত ছিলেন।

Comments

  • Latest
  • Popular

কুইন্স কমনওয়েলথ পদক পেলো আনান মুস্তাফিজ

১

‘আমার তিন বোনের পাঁচ–ছেলে মেয়ে মারা গেছে, ওরা ৯ জন বেড়াতে এসেছিল’

২

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

৪

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

৫

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

৬

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৭

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৯

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০
আল–জাজিরাকে অধ্যাপক ইউনূস / মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার
দ্য ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম / নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আমরা চাই না
জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকায় ছিলেন নাহিদ ইসলাম। পরে উপদেষ্টা হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকারে। সম্প্রতি
সাক্ষাৎকার: স্পেসএক্সের রিচার্ড এইচ গ্রিফিত / বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ তৈরি হয়েছে মার্কিনদের 
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্স ও কাতারের রাজপরিবারের ‘গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার’ রিচার্ড এইচ গ্রিফিত বাংলাদেশ
গার্ডিয়ানকে অধ্যাপক ইউনূস / শেখ হাসিনা গাজার মতো বিধ্বস্ত এক দেশ রেখে গেছেন
অধ্যাপক মুহাম্মদ ইউনূস যখন গত আগস্টে বাংলাদেশে ফেরেন, তখন তাঁর চারপাশে বিষাদময় দৃশ্য। রাজপথে তখনো