শনিবার, ০১ আগস্ট, ২০২৬
Saturday, 01 August, 2026

চাঁদের বুকে বিক্রমের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করল নাসা

ঢাকা ডিপ্লোমেট সংবাদদাতা:
  07 Sep 2023, 13:55
চাঁদের বুকে ল্যান্ডার বিক্রমের অবস্থান প্রকাশ করেছে নাসা-------------------------------------------------------------------ছবি: সংগৃহীত

চাঁদের বুকে ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার লুনার অরবিটার (এলআরও)। সেই ছবি পৃথিবীতে পাঠিয়েছে নাসার স্যাটেলাইট। খবর এনডিটিভি। 

গত ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরু ছুঁয়েছে মহাকাশ যানটির ল্যান্ডার বিক্রম। তারপর বিক্রমের ভেতর থেকে বেরিয়ে চাঁদের মাটিতে ঘোরাঘুরি ও তথ্য সংগ্রহের কাজ শুরু করে ছয় চাকাযুক্ত রোভার প্রজ্ঞান। নাসার অরবিটার বিক্রমের যে ছবি তুলেছে সেটি ২৭ আগস্টের। ওই ছবির চারপাশে দেখা যাচ্ছে একটি আলোকিত অংশ। নাসার বক্তব্য ওই আলোকিত অংশ হলো রকেট থেকে বের হওয়া ধোঁয়া ও চাঁদের ধুলা।

নাসার এই লুনার অরবিটারের নাম এলআরও। এটিকে নিয়ন্ত্রণ করা হয় মেরিল্যান্ডে গডড্রাড স্পেস ফ্লাইট সেন্টার থেকে। সেখান থেকেই বিজ্ঞানীরা জানিয়েছে বিক্রমের অস্তিত্বের কথা। অন্যদিকে, গত মঙ্গলবার বিক্রমের থ্রি ডাইমেনশনাল ছবি প্রকাশ করেছে ইসরো।

ইসরোর দেওয়া তথ্য অনুযায়ী চাঁদের অন্ধকার ও প্রবল ঠান্ডায় আপাতত ঘুমন্ত অবস্থায় রয়েছে রোভার প্রজ্ঞান। আবার ২২ সেপ্টেম্বর সেটিকে জাগিয়ে তেলার চেষ্টা হবে। তাতে যদি প্রজ্ঞান সাড়া দেয় তাহলে ফের কাজ শুরু করবে রোভারটি ।

Comments

  • Latest
  • Popular

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

মানবপাচার ও অনলাইন স্ক্যাম স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

এক যুগ পর নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে স্টেজ মাতাবেন কাজী মারুফ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

২০৩০ সালের মধ্যে সড়কে প্রাণহানিঅর্ধেকে কমিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর মোজাফফরের বিচার হবে সেনা আইনে- স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

১০
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির
ভারত সফরে যা যা করবেন পুতিন
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে
পুতিনের ভারত সফর: প্রতিরক্ষা ও সামরিক বাণিজ্যে সম্ভাব্য আলোচনা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকে কেন্দ্র করে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা কেনাসহ ভারত–রাশিয়া সামরিক