শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Friday, 25 September, 2026

পুতিনকে ফোন করে যা বললেন ট্রাম্প

ঢাকা ডিপ্লোমেট আর্ন্তজাতিক ডেস্ক:
  11 Nov 2024, 11:55
পুতিনকে ফোনে পরামর্শ দিলেন ট্রাম্প...................................ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন এবং দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছেন। এর আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনে কথা বলেছেন তিনি এবং উত্তেজনা এড়ানোর জন্য পরামর্শ দিয়েছেন।  যদিও এখনো মার্কিন নির্বাচনের ফলাফল পুরোপুরি ঘোষণা হয়নি। সোমবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স এবং এনডিটিভি।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে ইউক্রেন যুদ্ধ আর না বাড়াতে পরামর্শ দিয়েছেন বলে তাদের কথোপকথনের বিষয়ে অবগত একটি সূত্র রোববার রয়টার্সকে জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, এর আগে গত বুধবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন। নির্বাচনের আগে ট্রাম্প অবশ্য ইউক্রেনের জন্য মার্কিন সামরিক ও আর্থিক সহায়তার সমালোচনা করেছেন এবং আড়াই বছর ধরে চলা এই যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও কীভাবে তিনি সেটি করবেন তা বলেননি। 

সংবাদমাধ্যম বলছে, নির্বাচনে জয়ের পরেই পুতিনকে ফোন করেন ট্রাম্প। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের বাসভবন থেকেই পুতিনের সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। তখনও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলপ্রকাশ সম্পূর্ণ হয়নি। তার আগেই দুই নেতার মধ্যে কথা হয়।

Comments

  • Latest
  • Popular

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

১

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

২

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৩

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৪

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

৫

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

৭

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

৮

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১০
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আলজেরিয়া হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আবুধাবির ধারাবাহিক ‘উসকানিমূলক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির