বুধবার, ১২ আগস্ট, ২০২৬
Wednesday, 12 August, 2026

ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের হামলা

ঢাকা ডিপ্লোমেট আন্তর্জাতিক ডেস্ক:
  29 Sep 2024, 20:14
ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের হামলা...................................ছবি: সংগৃহীত

ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে সরাসরি ক্ষেপনাস্ত্র হামলা চালালো ইয়েমেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ফিরে এসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিমানবন্দরে অবতরণ লক্ষ্য করে নিক্ষেপ করা হয় ক্ষেপণাস্ত্রটি।

রোববার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

বিবৃতিতে জানায়, হামলার জন্য ফিলিস্তিনি-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা। নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি জানানো এবং গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান অপরাধযজ্ঞের জবাব হিসেবে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের সামরিক মুখপাত্র বলেছেন, শত্রুদের অপরাধের প্রতি প্রতিক্রিয়া জানাতে প্রতিটি স্তরে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। গাজা ও লেবাননের প্রতিরক্ষায় অবদান রাখার জন্য কোনো দ্বিধা করব না আমরা। গাজা ও লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলে তবেই আমাদের অভিযান বন্ধ হবে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা গেছে, ইসরায়েলের আকাশসীমায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্রটি প্রবেশর পর বেন গুরিয়ন বিমানবন্দরের ভেতরে সাইরেন বাজা শুরু হয়। আর ক্ষেপণাস্ত্রটি ওই বিমানবন্দরে আঘাত করার আগেই সেটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে বিধ্বস্ত করে ফেলা হয়।

প্রসঙ্গত, ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর মৃত্যুর একদিন পর এ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। নেতার মৃত্যুর পরও গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এ যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্য জানিয়েছে হুথি আনসারুল্লাহ সংগঠনের সদস্যরা।

Comments

  • Latest
  • Popular

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত

রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান ট্রাক সংগীতের আয়োজন

১০
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির
ভারত সফরে যা যা করবেন পুতিন
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে