রোববার, ১১ অক্টোবর, ২০২৬
Sunday, 11 October, 2026

গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত শতাধিক

ঢাকা ডিপ্লোমেট আন্তর্জাতিক ডেস্ক:
  10 Aug 2024, 13:18
গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত শতাধিক....................................ছবি: সংগৃহীত

গাজা শহরের দারাজ এলাকার তাবিন স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় শতাধিক নিহত হয়েছে বলে শনিবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ এর তথ্যমতে, ইসরায়েলি সামরিক বাহিনী ৬০ হাজার থেকে ৭০ হাজার লোককে দক্ষিণ গাজার খান ইউনিস থেকে ইতিমধ্যেই ঘনবসতিপূর্ণ আল-মাওয়াসি এলাকার দিকে সরিয়ে নিতে বাধ্য করেছে।  

হামাস পরিচালিত গাজা সরকারের মিডিয়া অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফজরের নামাজের সময় বাস্তুচ্যুত লোকদের টার্গেট করে এ হামলা হয়েছে- একারণে হতাহতের সংখ্যা অনেক।

অন্যদিকে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামাস সন্ত্রাসীদের জন্য ব্যবহৃত কমান্ড ও কন্ট্রোল সেন্টারে বিমান বাহিনী হামলা চালিয়েছে। 

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। 

গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৩৯,৬৯৯ জন নিহত এবং ৯১,৭২২জন আহত হয়েছে। ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার সময় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশি বন্দী হয়েছিল। তারপরেই ফিলিস্তিনে হামলা শুরু করে ইসরায়েল।  
 

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আলজেরিয়া হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আবুধাবির ধারাবাহিক ‘উসকানিমূলক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির