শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
Friday, 21 August, 2026

কমলা হ্যারিসের প্রচারণার ফান্ডে ডোনেশনের বন্যা

ঢাকা ডিপ্লোমেট আন্তর্জাতিক ডেস্ক:
  29 Jul 2024, 13:43
কমলা হ্যারিস....................................ছবি: সংগৃহীত

কমলা হ্যারিসের প্রচারে ডোনেশনের বন্যা। তার মধ্যে সিংহভাগই প্রথমবার ডোনেশন দিচ্ছেন। ফান্ডের আকার দেখলে চক্ষু চড়কগাছে ওঠে যাবে অনেকের।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র একশ দিন বাকি। জো বাইডেন ডেমোক্র্যাট প্রার্থীপদ থেকে সরে দাঁড়ানোর পর এখনো কমলা হ্যারিসের নাম আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়নি। তবে তিনিই ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী। এই অবস্থায় তার প্রচারের জন্য এক সপ্তাহে ২০ কোটি ডলার (প্রায় দুই হাজার ২৩৫ কোটি বাংলাদেশি টাকা) ডোনেশন জমা পড়েছে।

হ্যারিসের ডেপুটি প্রচার ম্যানেজার রব প্ল্যাহার্টি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে বলেছেন, আমরা গত এক সপ্তাহ ধরে প্রচার শুরু করেছি। এর মধ্যে কমলা হ্যারিস ২০ কোটি ডলার তুলে ফেলেছেন। ৬৬ শতাংশই হলেন নতুন ডোনার। আমরা ১৭ হাজার নতুন স্বেচ্ছাসেবীকেও সই করিয়েছি। আর একশ দিন বাকি। ইতিমধ্যেই বিল ক্লিন্টন, বারাক ওবামা, ন্যান্সি পেলোসির মতো নেতারা কমলা হ্যারিসকে সমর্থন করার কথা জানিয়েছেন। অগাস্টে তার দল অনলাইন ভোটিং করবে। তারপরই সম্ভবত আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসাবে হ্যারিসের নাম জানাবে তারা।

সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পকে প্রায় ছুঁয়ে ফেলেছেন। প্রশ্ন হলো, হোয়াইট হাউসের জন্য এই লড়াইয়ে হ্যারিস শেষপর্যন্ত ট্রাম্পকে এইভাবে টক্কর দিতে পারবেনতো।

Comments

  • Latest
  • Popular

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবো: নতুন চেয়ারম্যান

বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম

কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

১০
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির
ভারত সফরে যা যা করবেন পুতিন
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে