বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
Wednesday, 05 August, 2026

উন্নয়ন সেলফি: বিশ্ব ব্যাংকের পুরস্কার পেল ১০ জন

  17 May 2017, 16:47

নিজস্ব প্রতিবেদক: প্রসপারবাংলাদেশ সেলফি কনটেস্ট ২০১৭’র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলো নিয়ে তরুণদের সংলাপে যুক্ত করার উদ্দেশে এই প্রতিযোগিতার আয়োজন করে। মাসব্যাপী এই প্রতিযোগিতায় কয়েকশত আবেদন জমা পড়ে।

বিশ্ব ব্যাংকের বাংলাদেশ, ভুটান ও নেপাল কার্যালয়ের আবাসিক পরিচালক কিমিয়াও ফেন আজ ঢাকায় ব্যাংকটির কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১০ বিজয়ীর হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।

অনলাইন ও মিডিয়া চ্যানেলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এবং এতে অংশ নেওয়ার সুযোগ সকলের জন্য উন্মুক্ত ছিল। তবে, অংশগ্রহণকারীদের এমন সেলফি জমা দিতে বলা হয়েছিল, যার ক্যাপশনে ‘ মধ্য-আয়ের দেশ হয়ে ওঠতে বাংলাদেশের কী কী দরকার?’ এই প্রশ্নের উত্তর মিলবে।

ঢাকার নাঈম রাজীব প্রথম পুরস্কারটি পেয়েছেন। তিনি তাঁর সেলফিতে (ফটোগ্রাফ) বাংলাদেশের অগ্রাধিকার হিসেবে অবকাঠামো উন্নয়নকে চিহ্নিত করেছেন।

বিশ্ব ব্যাংকের তিন জন স্টাফ ও বাইরের একজন ফটোগ্রাফি বিশেষজ্ঞ নিয়ে গঠিত বিচারকমণ্ডলী প্রোসপারবাংলাদেশ সেলফি কনটেস্ট ২০১৭’এর বিজয়ীদের নির্বাচিত করেন।

বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন ঢাকার নাঈম রাজীব, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের রশিদ শাহরিয়ার নাফি ও তৃতীয় পুরস্কার পেয়েছেন ঢাকার উমামা সাদিয়াহ। অন্য পুরস্কার প্রাপ্তরা হলেন: ঢাকার সোহান খান, তফিজ উদ্দিন, স্বপন রায়, রোবায়না মেহরিন সারা, তাহসান মাহমুদ ও নওসিন নূর।

Comments

  • Latest
  • Popular

মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত

রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান ট্রাক সংগীতের আয়োজন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

মানবপাচার ও অনলাইন স্ক্যাম স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ

১০
বিশ্বব্যাংকের প্রতিবেদন / খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ, মধ্যপ্রাচ্য সংকটে কী হবে
খাদ্য মূল্যস্ফীতি ঝুঁকিতে থাকা ‘লাল’ শ্রেণি থেকে বের হতে পারছে না বাংলাদেশ। প্রায় তিন বছর
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য বিশ্বব্যাংকের ৭০ কোটি ডলারের প্রকল্প চালু
বিশ্বব্যাংকের অর্থায়নে চালু হলো ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিস ফর হোস্ট কমিউনিটি অ্যান্ড ডিসপ্লেসড রোহিঙ্গা পপুলেশন
আইএমএফপ্রধানকে প্রধান উপদেষ্টা / রোজার আগেই নির্বাচন, এরপর আগের কাজে ফিরে যাবেন
অন্তর্বর্তী সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক
চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি
বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস প্রতিষ্ঠিত সাংহাই ভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের