মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
Tuesday, 04 August, 2026
প্রধান উপদেষ্টার সফর

চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার: প্রেস সচিব

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  16 Mar 2025, 17:16
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বক্তব্য দেন। ঢাকা, ১৬ মার্চ ছবি: পিআইডি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরের মাধ্যমে সরকার দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চীন সফরে যাবেন।
রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আজ রোববার এক ব্রিফিংয়ে শফিকুল আলম এ কথা বলেন। এর আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর নিয়ে আলোচনা হয়।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া চীনের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব বলেন, এ সফরের চীনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বড় বিনিয়োগ করবে বলে তিনি আশা করছেন।
বাংলাদেশের স্বাস্থ্য খাতের মান উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার এই সফরে আলোচনা হবে জানিয়ে প্রেস সচিব বলেন, চীন বাংলাদেশে একটি জেনারেল হাসপাতাল করে দেবে বলেছে। কিন্তু প্রধান উপদেষ্টা চাচ্ছেন, চীনের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশের বিনিয়োগ করে এবং বাংলাদেশের সঙ্গে যৌথভাবে হাসপাতাল তৈরি করে।
শফিকুল আলম বলেন, চার দিনের এ সফরে অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন। এ ছাড়া পিকিং ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
উৎপাদনে (ম্যানুফ্যাকচারিং) অন্তর্বর্তী সরকার বিপ্লব ঘটাতে চায় মন্তব্য করে শফিকুল আলম বলেন, ‘গত ৫ আগস্টের পর চীনের প্রতিষ্ঠানগুলো খুব ভালোভাবে ব্যবসা করছে। আমরা চাই তাদের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করবে।’
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলার উন্নতির লক্ষ্যে আগামীকাল সারা দেশের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, এ বৈঠকে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলাবিষয়ক নির্দেশনা দেবেন ও পুলিশ কর্মকর্তাদের কথা শুনবেন।

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

মানবপাচার ও অনলাইন স্ক্যাম স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

এক যুগ পর নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে স্টেজ মাতাবেন কাজী মারুফ

১০
প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫-১৭টি দ্বিপক্ষীয় দলিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল
ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই
চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে সম্পর্ক, পেশাগত যোগাযোগ এবং তথ্য বিনিময় আরও জোরদার করতে একটি
জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাবে সায় মন্ত্রিসভার
জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী
টোকিও দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক   বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো নিয়ে মতবিনিময় সভা
বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে একটি মতবিনিময় সভা