মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
Tuesday, 04 August, 2026
সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা

নদী ব্যবস্থাপনা নিয়ে ঢাকা-বেইজিং সমঝোতা স্মারক নবায়ন হবে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  27 Jan 2025, 00:36
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ফাইল ছবি

বাংলাদেশে টেকসই নদী ব্যবস্থাপনায় চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে ২০১৬ সালে। সমঝোতা স্মারকটি নবায়ন করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। কিছু সংশোধনের পর সেটি নবায়ন করা হবে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান।
২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকটি সই হয়। এটির নবায়ন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নবায়ন করার বিষয়ে ঢাকা-বেইজিং উভয়ে একমত। যেহেতু আমরা নবায়ন করব, তাই এর আগে আর কী কী সংশোধন করা যেতে পারে, তা দুই পক্ষই খতিয়ে দেখছে। এই নবায়ন ইস্যুতে আমরা আমাদের পর্যবেক্ষণ তাদের (বেইজিং) দিয়েছি, তারা তাদেরটা আমাদের জানিয়েছে। একটু সময় লাগবে (নবায়নের খসড়া চূড়ান্ত হতে), তবে এটা হয়ে যাবে। দুই পক্ষের সম্মতিক্রমে এই নবায়ন ইস্যুতে আরও কিছু নতুন বিষয় সংযোজন করা হবে, এ জন্য সময় লাগছে।’
তৌহিদ হোসেন আরও বলেন, ‘ইয়ালুজাংবু নদীর জলবিদ্যুৎ–সংক্রান্ত তথ্য বিনিময়সংক্রান্ত সমঝোতা স্মারক এবার সই হয়েছে। ওই নদীতে চীনের বাঁধ নির্মাণ প্রসঙ্গে এবারের সফরে আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি। সেই সঙ্গে আরও বলেছি যে আপনারা (চীন) এটা নিয়ে যে স্টাডি করছেন, সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। তারা নিশ্চিত করেছে যে তাদের কারণে পানির প্রবাহ কমবে না।’
তিস্তার ব্যাপারে আলোচনা নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তা নিয়ে কোনো আলোচনা হয়নি। এই ইস্যুতে আলোচনা হতে হলে ওই সমঝোতা আগে হতে হবে। এ জন্য একটু সময় লাগবে। সমঝোতা সই হওয়ার পর এটা নিয়ে আলোচনা হবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি একেবারে সত্যি কথাটা আপনাদের বলি, এটা নিয়ে কোনো কথা হয়নি। কারণ, আমরা এটা নিয়ে কোনো তাড়াহুড়ো করছি না।’
তৌহিদ হোসেন বলেন, ‘বেইজিং যাওয়ার আগেই আমার কুনমিংয়ে ট্রানজিট ছিল। সে সময় কুনমিংয়ের ডেপুটি গভর্নরের সঙ্গে আমার বৈঠক হয়েছে। বাংলাদেশিরা যেন ভারতের বিকল্প হিসেবে কুনমিংয়ে চিকিৎসা নিতে পারে, সে বিষয়ে প্রস্তাব দিয়েছি। কেননা এখন ভারতের ভিসা পেতে জটিলতা তৈরি হয়েছে।’ উপদেষ্টা আরও বলেন, ‘গভর্নর আমাদের জানিয়েছেন, কুনমিংয়ে দু-তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বিশেষায়িত করা হবে। তবে আমরা বলেছি, চিকিৎসার জন্য ভিসা পেতে যেন সহজ হয়, ভিসা ফিও যেন কমানো হয়।’
এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, পূর্বাচলে একটি হাসপাতাল নির্মাণে চীনের সঙ্গে আলোচনা চলছে। এটা প্রাইভেট-পাবলিক পার্টনারশিপেও হতে পারে।
২০ থেকে ২৪ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা বেইজিং ও সাংহাই সফর করেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল পররাষ্ট্র উপদেষ্টার প্রথম চীন সফর।
মার্কিন অনুদান কমে যাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর তহবিল বন্ধ বিষয়ে যে সিদ্ধান্ত এসেছে, এটা বাংলাদেশ বা কোনো রাষ্ট্রের জন্য একক সিদ্ধান্ত নয়। ব্যতিক্রম দু-একটি দেশ ছাড়া এটা বিশ্বের সবার জন্যই এবং এটি সাময়িক। ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে এটির যোগসূত্র থাকায় তা অপ্রত্যাশিত নয়।
বাংলাদেশেও মার্কিন সহায়তা বন্ধের প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘আমি এটার উত্তর এখন দিতে পারব না। কারণ, আমার কাছে এ রকম উত্তর আসেনি। তবে এটা ইতিমধ্যে পত্রিকায় চলে এসেছে। তারা (যুক্তরাষ্ট্র) ৯০ দিনের জন্য সব ধরনের তহবিল বন্ধ রাখছে। উনি (প্রেসিডেন্ট ট্রাম্প) কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন, এগুলো বিবেচনা করে নতুন করে দেখবেন। তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছে, এভাবে তো বলেছে। ধরে নেওয়া যায়, এ ধরনের তহবিল কমবে; এটা তো সবাই আশঙ্কা করছিল।’

মার্কিন সহায়তা বন্ধে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের বার্ষিক অর্থায়নে প্রভাবের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা একটা নতুন বাস্তবতায় তো আসছি। এটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। কারণ, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট আসছেন। তাঁর যে নীতিমালা, সেগুলো যে আগের থেকে ভিন্ন, এটা সবাই জানতেন। আমাদের দেখতে হবে, আসলে শেষ অবধি কী দাঁড়ায় এবং যেকোনো পরিস্থিতি যখন সৃষ্টি হয়, তখন সেটা আমাদের ম্যাটারস বিহাইন্ডে বের করতে হবে; কীভাবে আমাদের স্বার্থ রক্ষা করা যায়।’

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

মানবপাচার ও অনলাইন স্ক্যাম স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

এক যুগ পর নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে স্টেজ মাতাবেন কাজী মারুফ

১০
প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫-১৭টি দ্বিপক্ষীয় দলিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল
ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই
চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে সম্পর্ক, পেশাগত যোগাযোগ এবং তথ্য বিনিময় আরও জোরদার করতে একটি
জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাবে সায় মন্ত্রিসভার
জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী
টোকিও দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক   বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো নিয়ে মতবিনিময় সভা
বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে একটি মতবিনিময় সভা